Breaking News

খবর

এআইডিএসও প্রতিষ্ঠা দিবসে  জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি

২৮ ডিসেম্বর সারা দেশ জুড়ে পালিত হল ছাত্র সংগঠন এআইডিএসও-র ৭২তম প্রতিষ্ঠা দিবস। কলকাতার কেন্দ্রীয় অফিসে রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি মণিশঙ্কর পট্টনায়ক এবং বক্তব্য রাখেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম সম্পাদক সমর মাহাতো। রাজ্যের সমস্ত জেলা সদর এবং প্রত্যেকটি ব্লকে প্রতিবাদী ছাত্রমিছিল, সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়। …

Read More »

বার বার ট্রেন ভাড়া বাড়ানো নিন্দনীয় –এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্মীসংখ্যা বৃদ্ধির যুক্তিহীন অজুহাতে ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বার, রেলের সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত– সমস্ত শ্রেণির ভাড়া ২৬ ডিসেম্বর থেকে নির্বিচারে এবং একতরফা ভাবে বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমে ট্রেন ভাড়া বৃদ্ধি …

Read More »

ভিবিজি রামজি বিলঃ গ্রামীণ জনগণের কাজের সুযোগের উপর পরিকল্পিত আক্রমণ

এ দেশের খেতমজুর সহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজ ও ন্যায্য মজুরি না পাওয়া একটি স্থায়ী সমস্যা। দেশের ৬৫ ভাগ জনগণ কৃষির সাথে যুক্ত, এর মধ্যে ৫৪ শতাংশ মানুষ খেতমজুর বা গ্রামীণ মজুর। অর্থাৎ প্রায় ৫০ কোটি মানুষ গ্রামীণ মজুর যাদের অর্ধাহারে-অনাহারে, বিনা চিকিৎসায় দিন কাটাতে হয়। এরাই মূলত ‘মনরেগা’ …

Read More »

অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অন্ধকারে ঠেলে দেবেন না, বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে বাসদ (মার্ক্সবাদী)-র বিবৃতি

‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র ও জুলাই-যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে বাসদ (মার্ক্সবাদী)-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, আততায়ীর গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধার এমন মৃত্যু কোনও …

Read More »

মন্দির-মসজিদ নিয়ে মাতানো ছাড়া ওদের জনগণকে দেওয়ার আর কিছু নেই

সম্প্রতি পশ্চিমবঙ্গে একই দিনে একটি মসজিদ এবং একটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। স্থাপন করলেন দুই পরিচিত রাজনৈতিক নেতা– একজন সদ্য-প্রাক্তন তৃণমূল, অন্যজন বিজেপি। পর দিন ব্রিগেড জুড়ে গীতা পাঠের আয়োজন হল। উপস্থিত থাকলেন বিজেপির তাবড় নেতারা এবং রাজ্যপাল। কিন্তু হঠাৎ মন্দির-মসজিদ প্রতিষ্ঠার জন্য এত তৎপর হয়ে উঠলেন কেন এই সব …

Read More »

মাধ্যমিক পরীক্ষার সময় এসআইআর-এর শুনানি প্রতিবাদ এআইডিএসও-র

আসন্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর-এর শুনানির পরিকল্পনার বিরোধিতা করে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ১৯ ডিসেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, রাজ্যে এসআইআর-এর জন্য ইতিমধ্যেই স্কুলের পঠনপাঠন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর-এর শুনানি হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক শুরু হচ্ছে। রাজ্যে …

Read More »

প্রিন্ট মিডিয়ার বিকল্প নয়, সহায়কের ভূমিকা পালন করবে সোস্যাল মিডিয়া — প্রভাস ঘোষ

(বিপ্লবী আন্দোলনের প্রয়োজনে সোস্যাল মিডিয়া মঞ্চগুলিকে কী উপায়ে ব্যবহার করা দরকার, তা নিয়ে কেন্দ্রীয় একটি কর্মশালা ৯-১০ নভেম্বর ২০২৫ কলকাতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভারতের প্রায় সমস্ত রাজ্য থেকে কমরেডরা এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। দু-দিন আলোচনার শেষে সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এ সম্পর্কে তাঁর সুচিন্তিত বক্তব্য রাখেন যা …

Read More »

অঙ্গীকার যাত্রাঃ কোথা থেকে বাংলার কোমল, স্নিগ্ধ মায়েরা, দিদিরা এত শক্তি পেল!

পথ হাঁটছে তারা অক্লান্ত। আকাশ বাতাস আন্দোলিত করে দৃঢ় প্রত্যয়ে তারা পার করছে একের পর এক গ্রাম, শহর, জনপদ। পথ হাঁটছে আমার মা-বোন-দিদি। এক মহান দার্শনিকের কথায়– ‘নারীরা এই সমাজে দু-দু’বার নিপীড়িত’। এই শতাব্দীতে দাঁড়িয়ে এক জন মানুষের মর্যাদা পেতে, দিন এবং রাত্রের বীভৎসতাকে রুখতে তারাই মরণপণ লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ। শত …

Read More »

কেওনঝড়ে পুঁজিমালিকদের কৃষিজমি দখল রুখতে বীরত্বের সঙ্গে লড়ছেন কৃষকরা

ওড়িশার বিজেপি সরকার কেওনঝড় জেলার পাটানা ব্লকের আঠারোটি গ্রামের প্রায় এগারো হাজার একর উর্বর কৃষিজমি জোর করে দখল করার পরিকল্পনা ঘোষণা করেছে। ঘোষণা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। জিন্দাল কোম্পানির সাথে রাজ্য সরকারের ওই সময় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের ঘটনা সরকার গোপন রাখতে চেয়েছিল। কিন্তু কয়েকটি স্থানীয় সংবাদপত্রে সেই …

Read More »

বিএসএফ-এর জুলুমবাজি, হেমতাবাদে কৃষক বিক্ষোভ

উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ ব্লকে চৈনগর অঞ্চলের মাকরহাট বিওপি-র অর্ন্তগত মাকরহাট ও মহিশাগাঁও গ্রামের কৃষকরা বিএসএফ-এর অন্যায় ভাবে ফসল তুলে ফেলে দেওয়া, জুলুমবাজি, বিএসএফ কর্তৃক গ্রামবাসীদের বেগার খাটানোর প্রতিবাদে এবং বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে বর্ডার এলাকার গ্রামের মানুষদের জন্য বিকল্প রাস্তার দাবিতে এআইকেকেএমএস-এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে গণডেপুটেশন …

Read More »