Breaking News

ভাটাধিকার সুরক্ষার দাবিতে জলপাইগুড়িতে নাগরিক কনভেনশন

সমস্ত বৈধ ভোটারদের ভোটাধিকার সুরক্ষার দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে এক কনভেনশনের মাধ্যমে জলপাইগুড়ি জেলা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি গঠিত হল। ৩০ মে জলপাইগুড়ি শহরের স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই কনভেনশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক এবং সর্বভারতীয় সহ-সভাপতি গৌরাঙ্গ দেবনাথ।

সুজয় লোধকে সভাপতি এবং আতাফুল হক ও সাদ্দাম হোসেনকে যুগ্ম সম্পাদক করে ২৭ জনের একটি কমিটি গঠিত হয়। আগামী দিনে এই কমিটির পক্ষ থেকে বুথভিত্তিক ডিলিটেড ভোটারদের নিয়ে কমিটি গঠন এবং সুপ্রিম কোর্টের বিচারপতির উদ্দেশে দ্রুত গতিতে ট্রাইবুনালের প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র পাঠানোর কর্মসূচি নেওয়া হয়।