Breaking News

আবার এনকাউন্টারঃ আইনের নামে পুলিশ-রাজ

বীরভূমে এনকাউন্টার হত্যার তীব্র বিরোধিতা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৫ নভেম্বর এক বিবৃতিতে বলেন, বারুইপুর, গাইঘাটা, সামসেরগঞ্জ এবং রায়গঞ্জের পর বীরভূম। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পাঁচটি ‘এনকাউন্টার’ হত্যা করল। এবার কনস্টেবলকে গুলি করার অভিযোগে ধৃত রতন শেখকে পুলিশ ‘এনকাউন্টার’ হত্যা করল। চিত্রনাট্য প্রায় একই– পুলিশকে লক্ষ করে অভিযুক্ত গুলি চালিয়েছে এবং তা পুলিশের গাড়িতে লেগেছে। কখনও পুলিশের গায়ে লাগার ভাষ্যও থাকে। তারপর ‘আত্মরক্ষার্থে’ পুলিশ গুলি চালিয়েছে বলা হয়েছে এবং অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ধৃত রতন শেখকে কত জন পুলিশ কী ধরনের পাহারায় নিয়ে গিয়েছিল যে সে গুলি করতে পারল?

কিন্তু ধর্ষণ-খুন এবং খুনের ঘটনার অপরাধীরা কঠোরতম শাস্তি পাক তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ থাকতে পারে না। ‘পুলিশকে স্বাধীনতা দেওয়া আছে’, ‘বন্দুক পুলিশের পকেটে রাখা কাজ নয়’– রাজ্যের প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রীর এই কথার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না।

আমরা আইনের নামে এই পুলিশ-রাজের তীব্র নিন্দা করছি এবং এমন সমস্ত অভিযোগের ক্ষেত্রে ন্যায় বিচারের পদ্ধতি অবলম্বন করে শাস্তি প্রদানের দাবি করছি।

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)