
রাজস্থানের জয়পুরে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়ে সম্প্রতি একে একে আত্মঘাতী হন দুই বোন। ঘটনা সূত্রে সামনে আসে বিজেপি শাসিত ওই রাজ্যের পুলিশের উদাসীনতা ও অপদার্থতা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমবর্ধমান নারী-নির্যাতনের প্রতিবাদ সহ জনজীবনের বেশ কয়েকটি দাবি নিয়ে ১৯ মে সর্বভারতীয় প্রতিবাদ দিবসের ডাক দেয় এস ইউ সি আই (কমিউনিস্ট)।

