
ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ নির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বানে বাসদ (মার্ক্সবাদী)-র ৩য় কেন্দ্রীয় কনভেনশন ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে এবং সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক কমরেড পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নরেন্দ্র বাহাদুর সিং ও নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়।
পরদিন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘দি ইমপ্যাক্ট অফ পিপলস স্পন্টেনিয়াস মুভমেন্ট অ্যান্ড আপরাইজিং ইন রেজিস্টিং ফ্যাসিজম’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার হয়। তাঁরা সেখানেও তাঁদের সুচিন্তিত অভিমত রাখেন।

বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার কমিটি-র সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, নিউ এজ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক নুরুল কবির, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও সিপিবি-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন বক্তব্য রাখেন। সেমিনার পেপার উপস্থাপন করেন বাসদ (মার্ক্সবাদী), কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য সোমা। এই কনভেনশন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি মাইল ফলক।
দু’দিনের প্রতিনিধি অধিবেশন শেষে ১৬ নভেম্বর কমরেড মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ জনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)