Breaking News

বিধানসভায় সাংবাদিকদের গতিবিধিতে বিধিনিষেধ সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ

বিধানসভার সেক্রেটারিয়েটের তরফে ২৫ মে জারি করা সাংবাদিকদের গতিবিধি সম্পর্কিত বিজ্ঞপ্তি বিষয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩০ মে এক বিবৃতিতে বলেন,

বিধানসভার অভ্যন্তরে সাংবাদিকদের গতিবিধির উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মুক্ত সংবাদ সংগ্রহের রীতিবিরোধী। প্রচলিত ব্যবস্থায় সাংবাদিকদের বিচরণ ছিল অবাধ। বিধানসভায় সাংবাদিক-পাস থাকলে তাঁরা সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যে কোনও সময় যে কোনও সরকার বা বিরোধী সদস্যদের সঙ্গে দেখা করতে পারতেন। এই বিজ্ঞপ্তি সেই অধিকার থেকে সাংবাদিকদের বঞ্চিত করছে। তাই এই বিজ্ঞপ্তি বাস্তবে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আমরা এই অগণতান্ত্রিক বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি করছি।