সম্প্রতি কেরালার কালিকট বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মালাপ্পুরম জেলার থুনচান মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এআইডিএসও-র রাজ্য কাউন্সিল সদস্য এবং কলেজ ইউনিটের সভাপতি অ্যালান এম এস ছাত্রসংসদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। কমরেড অ্যালান মোট ৮১৭ ভোটের মধ্যে ৫১৪টি ভোট পেয়ে এসএফআই প্রার্থীকে পরাজিত করেছেন। শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্বের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে এই নির্বাচনে …
Read More »ইউজিসি-র নতুন খসড়া সিলেবাস নিয়ে শিক্ষাবিদদের গোলটেবিল বৈঠক
‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের শিক্ষাব্যবস্থা আরও ভবিষ্যতমুখী হওয়া উচিত। নতুন পাঠক্রম কোনও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়া অবাঞ্ছিত।’ হাম্পি কন্নড় বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক এ মরুগেপ্পা গত ১৬ অক্টোবর ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের সভাপতি হিসাবে এই কথা বলেছেন। ইউজিসি-র নতুন খসড়া পাঠক্রমে শ্লোক, বাস্তু ইত্যাদির কী প্রয়োজনীয়তা আছে, তা নিয়েও তিনি প্রশ্ন …
Read More »নেপালঃ কাঙিক্ষত পরিবর্তন সম্ভব কোন পথে
নেপালের যুবসমাজ হঠাৎ দাবানলের মতো জ্বলে উঠল কেন? কী করে তাদের মধ্যে এত ক্ষোভের বারুদ জমা হল যে, তারা পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দিল? আগুন লাগানো হল সুপ্রিম কোর্টেও। জনরোষ এমন আছড়ে পড়ল যে, ভস্মীভূত হয়ে গেল শাসকদলের নেতা, মন্ত্রীদের বাড়ি। যুব সমাজের ক্ষোভের তীব্রতা এত বেশি ছিল যে প্রধানমন্ত্রী …
Read More »নেপালে যুব বিদ্রোহ দমনে সরকারি বর্বরতার তীব্র নিন্দা এসইউসিআই(সি)-র
এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ নেপালের সাম্প্রতিক যুব বিদ্রোহ দমনে সরকারি বর্বরতার নিন্দা করে ৯ সেপ্টেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, ২০০৮-এর মে মাসে নেপালে কুখ্যাত রাজতন্ত্র উৎখাতের পর গত ১৭ বছরে ১৩টি সরকার এসেছে। সমস্ত সরকার বিদেশি সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মিলিয়ে বুর্জোয়াদের সেবা করেছে, তারা কেউই জনগণের মৌলিক চাহিদা …
Read More »তর্ক এবং বিচারই ভারতীয় পরম্পরা – শিবদাস ঘোষ
‘‘ঐতিহ্যের কথা যদি বলা হয়, আমি তো মনে করি, ভারতবর্ষের ঐতিহ্যের সবচেয়ে গর্ব করার মতো একটা বড় জিনিস রয়েছে। তা হল, সুদূর অতীতকাল থেকে স্বাধীনতা আন্দোলনের আগে পর্যন্ত ভারতবর্ষ অনেক সময়ই জবরদস্তি নিজের মত অপরের ঘাড়ে চাপাত না– যেটা ইউরোপে বা অন্য দেশে এবং ধর্ম বিস্তারের ক্ষেত্রে বহু সময় ঘটেছে। …
Read More »নেপালের তরুণ প্রজন্মের রক্তদানকে সম্মান দেখাতে হবে — নেপাল রাজনৈতিক মতবিনিময় মঞ্চ
নেপালের তরুণ প্রজন্মের (জেন জি) ঐতিহাসিক আন্দোলন বা বাণেশ্বর অভ্যুত্থানে বহু তরুণের প্রাণ বলিদানের মধ্য দিয়ে অত্যাচারী ওলি সরকারের পতন ঘটেছে। আন্দোলনকারীদের দাবি মেনে ১৩ সেপ্টেম্বর (নেপালি ক্যালেন্ডারে ২৭ ভাদ্র) প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকার ও সর্বস্তরে ছেয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর …
Read More »অশনিসঙ্কেত
স্বাধীনতার সাতাত্তর বছর পার করে এসে আমাদের সমাজ থেকে হিন্দু-মুসলমানের বিভেদ বিলুপ্ত হয়েছে, এ কথা বলা গেলে খুব ভাল হত। কিন্তু চারপাশের বাস্তব তেমন নয়। আজকের ভারতে ধর্মের নামে মানুষকে পিটিয়ে মারা হয়, ধর্মের নামে ভ্রাতৃঘাতী দাঙ্গা হয়, ধর্মকে ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সাধারণ মানুষ এ জিনিস চান …
Read More »বিজ্ঞানীদের আপত্তিতে জ্যোতির্বিজ্ঞানের অলিম্পিয়াড থেকে বাদ পড়ল ইজরায়েল
অনেকে বলেন, বৈজ্ঞানিক হিসেবে গবেষণা এবং শিক্ষাদানই আমাদের লক্ষ্য হওয়া উচিত, রাজনীতি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা এর উত্তরে বলতে চাই, বিজ্ঞানের প্রতি আমাদের যে ভালোবাসা, তার উৎস মানবিকতা। সেই মানবিকতার গুরুত্বপূর্ণ দিক জীবনের কল্যাণসাধন ও সুস্থতা। আমাদের মানবিকতা বিক্রয়ের পণ্য নয়। আমরা যদি দিনের পর দিন চুপ করে …
Read More »ঐতিহ্যশালী মুক্ত চিন্তার পীঠস্থান বিশ্ববিদ্যালয়গুলি সংকটে
আমেরিকার আইভি লিগের বিশ্ববিদ্যালয়গুলি এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলিসহ বিশ্বের ঐতিহ্যমণ্ডিত যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি এক সময় নানা নতুন চিন্তা ও তর্ক-বিতর্কের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল, মানুষের সমাজ ও জীবনকে পুরনো কাঠামো ভেঙে নতুন উন্নততর আঙ্গিকে দাঁড় করিয়েছিল সেই বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীন চিন্তার পরিসর আজ সংকুচিত হতে চলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদিবাদ বিরোধী …
Read More »মানবতার শত্রু ইজরায়েলের সঙ্গে চুক্তি ভারতের তীব্র নিন্দা এসইউসিআই(সি)-র
এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ইজরায়েল যখন সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ফ্যাসিস্ট হিটলারের পথ অনুসরণ করে প্যালেস্টাইনের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যালীলা চালাচ্ছে, হাজার হাজার শিশু, নারী ও পুরুষকে হত্যা করছে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমস্ত বাড়ি-ঘর ধ্বংস করছে, তখন ভারত সরকার ইজরায়েলের অর্থমন্ত্রীকে …
Read More »