দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষার আগেই দুই শিক্ষকের বদলির প্রতিবাদে আন্দোলন করে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদে ২৪ অক্টোবর এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়। দাবি জানানো হয়– শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত …
Read More »জিএসটি কমেছে দাম কমল কোথায়
জিএসটি-র হারে সংস্কার দেশের মানুষের জন্য কী বিরাট সুবিধা নিয়ে এসেছে, তার বিজ্ঞাপনে ছয়লাপ গোটা দেশ। টিভি-খবরের কাগজ, রাস্তাঘাট, রেল কিংবা মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ড, পেট্রল পাম্প– সর্বত্রই নরেন্দ্র মোদিজির হাসিমুখ ঝলমল করছে। বিজ্ঞাপনে দেশবাসীকে তিনি আশ্বাস দিচ্ছেন– ২২ সেপ্টেম্বর জিএসটি-২ চালু হওয়া মাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা কমে যাবে। কারণ, …
Read More »শোষণকে আরও নির্মম করতে শ্রম আইন বদলে দিচ্ছে সরকারগুলি
কেন্দ্রের মোদি সরকার আগেই ৪৪টি শ্রম আইনকে বদলে দিয়ে ৪টি শ্রমকোডে পরিণত করেছে। এ বার রাজ্য সরকারগুলিও নিজেদের মতো করে শ্রম আইন বদলে নিচ্ছে। সম্প্রতি গুজরাটের বিজেপি সরকার বিধানসভায় আইন পাশ করে কলকারখানায় ১২ ঘণ্টার শ্রম দিবস চালু করে দিল। একই ভাবে ১২ ঘণ্টার শ্রম দিবস আনতে চলেছে মহারাষ্ট্র সরকার। …
Read More »বিদ্যুৎ ক্ষেত্র বেসরকারিকরণের নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তীব্র প্রতিবাদ এআইইউটিইউসি-র
এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ১৭ অক্টোবর এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কেন্দ্রীয় শক্তিমন্ত্রক বিদ্যুৎ বিল (সংশোধনী) ২০২৬-এর খসড়া প্রকাশ করে ৩০ দিনের মধ্যে দেশের একচেটিয়া পুঁজিমালিক সংগঠনগুলির মতামত জানতে চেয়েছে। যথারীতি ‘শিল্পের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কার’ হিসাবেই এই খসড়া বিলকে দেখানো হয়েছে। আশ্চর্যের বিষয় হল বিদ্যুতের মূল …
Read More »এসএসকেএম-এ কেবিন ভাড়া দৈনিক ১৫ হাজার! তীব্র প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার
সম্প্রতি মুখ্যমন্ত্রী কলকাতার এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন-২ ব্লক উদ্বোধন করেছেন। সেখানে থাকবে দৈনিক পাঁচ হাজার, আট হাজার, বারো হাজার, ১৫ হাজার টাকার কেবিন এবং স্যুট। তাতে কোনও গরিব খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তরাও ঢোকবার সাহস করবে না! যে এসএসকেএম হাসপাতালে একটা বেডের জন্য মানুষ দিনের পর দিন …
Read More »আমরা বিপ্লবী কর্মী এই জন্যই, যাতে জনতাকে তার দুঃসময়ে সব চেয়ে বেশি সাহায্য করতে পারি — শিবদাস ঘোষ
বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনে যে হতাশা, সাধারণ মানুষের মধ্যে যে হতাশা, তার একটা প্রভাব কর্মীদের একাংশের, এমনকি ভাল কর্মীদের একাংশের মানসিকতার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। মুখে তারা না বললেও, তাদের কাজে-কর্মে এক ধরনের জড়তা দেখা যাচ্ছে। এটা বিপ্লবী কর্মীদের হওয়া ঠিক নয়। আমরা তো বিপ্লবী কর্মী এই জন্যই, যাতে জনতাকে তার দুঃসময়ে …
Read More »এক জন নির্মাণ শ্রমিকের চোখে সোভিয়েত ইউনিয়ন
আমি একজন নির্মাণ শ্রমিক। আগস্ট ১৯৯১-এর আগে আমরা এক দেশে বাস করতাম এবং তারপর বাসিন্দা হয়েছি আর এক অন্য দেশের। সেই আগস্টের আগে আমাদের দেশের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। আমি কে? আমি হচ্ছি সেই মূর্খদের একজন যারা বরিস ইয়েলৎসিনকে সমর্থন করেছিল। আমি রুশ হোয়াইট হাউস-এর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম, ট্যাংকের …
Read More »বিশ্বে ‘পঞ্চম’ অর্থনীতির দেশে ঘণ্টায় একজনের বেশি চাষির আত্মহত্যা
প্রদীপের আলোর নিচে থাকে গভীর অন্ধকার– উপমাটা বৈষ্যমে ভরা ভারতের ক্ষেত্রে ১০০ শতাংশ সত্য। অর্থনীতিতে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করতে চলেছে ভারত–১৭ অক্টোবর এক সভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ সম্প্রতি প্রকাশিত এনসিআরবি-র ২০২৩-এর রিপোর্টে দেশের সাধারণ জনগণের দুরবস্থার এক করুণ ছবি ফুটে উঠেছে– কৃষক ও কৃষিমজুর মিলে …
Read More »ভেজাল সিরাপে শিশুমৃত্যু মধ্যপ্রদেশে
‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’– বলে গলা ফাটানো নরেন্দ্র মোদিজির দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে সমস্ত রকম দুর্নীতি ও জালিয়াতি চরম আকার ধারণ করেছে। এর মধ্যে সব থেকে ভয়াবহ বোধহয় জাল ও দূষিত ওষুধের রমরমা কারবার। গত সেপ্টেম্বরে আর এক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য মধ্যপ্রদেশে, ছিন্দওয়াড়া জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দে্র অতিরিক্ত …
Read More »অঙ্গীকারনামায় পরিবর্তন না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি বাসদ (মার্ক্সবাদী)
বাংলাদেশে হাসিনা সরকারের ফ্যাসিবাদী স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে ঘটে যাওয়া রক্তস্নাত ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সারা বিশ্বকে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ভূ-রাজনীতিকে ভীষণভাবে আলোড়িত করেছে। ছাত্র যুবক মেহনতি মানুষের প্রাণদান, আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ সংগ্রাম– ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙক্ষাকে ধারণ করেছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ রচনা প্রক্রিয়ায় এবং দৃষ্টিভঙ্গিগত …
Read More »