Breaking News

খবর

অঙ্গীকার যাত্রাঃ নতুন অধ্যায়ের সূচনা

মালদাঃ এই অঙ্গীকার যাত্রা সত্যিই মালদা শহরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। শুধু মালদা শহর নয়, যেন জেলার প্রতিটা গ্রামে এর অঙ্গীকার শোনা যাচ্ছিল। শুধু শহর নয়, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ার মানুষ এই কর্মযজ্ঞে সাড়া দিয়েছেন। গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক, মানিকচক সহ আরও অনেক গ্রাম থেকে অনেক মেয়ে নিজেদের …

Read More »

অঙ্গীকার যাত্রাঃ ‘বড় হয়ে মা এদের মতো হোস’

কৃষ্ণনগরঃ শত বছরের শৃঙ্খল ছিঁড়ে বেরনো খুব কঠিন। অত্যাচারীদের তৈরি সব সমাজের নিয়ম এই বেড়ি ভাঙতে দেয় না। কিন্তু এই জমে থাকা ক্ষোভ যখন ঠিকরে বেরোয় তা হয় ‘বহ্নিশিখা’। বিদ্রোহী কবি নজরুল বলে গেছেন– ‘মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও শিকল“যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ …

Read More »

অঙ্গীকার যাত্রাঃ অভয়ারা বলে যায়–তোমরা থেমো না

শিলিগুড়িঃ ৯ ডিসেম্বর শীতের দুপুর। ব্যস্ততা ও প্রবল যানজটকে সঙ্গী করেই শিলিগুড়ি শহর যেন থমকে দাঁড়িয়েছে। যেন বলতে চাইছে ‘এটাই তো দেখতে চেয়েছিলাম’। বেলা ১২টা ৩০-এর কিছু পর তেজোদীপ্ত দেড় হাজারেরও বেশি মহিলার স্লোগান-মুখরিত সুসজ্জিত মিছিলের দৃপ্ত পদচারণায় সচকিত হল রাজপথ। আছড়ে পড়ল শিলিগুড়ি শহরের বুকে। শুরু হল অঙ্গীকার যাত্রা। …

Read More »

এই কিছুক্ষণের স্মৃতি বার বার মনে পড়বে

বহরমপুরঃ দীর্ঘ প্রস্তুতি ও প্রচার-পর্ব পেরিয়ে ১২ ডিসেম্বর। কোচবিহার থেকে যাত্রা শুরু করে অঙ্গীকার যাত্রীরা এসে পৌঁছেছেন আমার জেলায়, আমার শহর বহরমপুরে। গত ৯ ডিসেম্বর এ দেশের নারী জাগরণের অগ্রদূত মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম-মৃত্যুদিনে বাংলার চার প্রান্ত থেকে শুরু হয়েছে যে ঐতিহাসিক পদযাত্রা, অভয়া-নির্ভয়া সহ অজস্র নির্যাতিতার কান্না বুকে …

Read More »

প্রতিবাদ চালিয়ে যেতে হবে

ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম অভ্যর্থনা কমিটির উদ্যোগে শহর জুড়ে পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ হয়। শহরের হিন্দু মিশন বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর, সিধু-কানু, শরৎচন্দ্র, নেতাজি সহ অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্যদান করে মিছিল এগোয়। শহরের কেন্দ্রস্থল পাঁচমাথার কাছে সভাটি অনুষ্ঠিত হয়। সভামঞ্চে গান, কবিতা ও নাটক ইত্যাদি পরিবেশিত হয়। সহস্রাধিক …

Read More »

প্রতিবাদ এখনও বেঁচে আছে

পূর্ব মেদিনীপুরঃ তমলুকের মানিকতলা মোড়। শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে সমাবেশ। থিকথিকে ভিড়। ঝাড়গ্রাম থেকে যে অঙ্গীকার যাত্রীরা রওনা হয়েছেন তাঁরা ১৩ ডিসেম্বর সকালে তমলুক শহরে পদযাত্রার জন্য জমায়েত হয়েছেন। সাথে এই এলাকার নানা প্রান্ত থেকে অগণিত মানুষজন জড়ো হচ্ছেন ধীরে ধীরে, অঙ্গীকার যাত্রীদের সাথে মিছিলে হেঁটে এই শহরে আরেকটা …

Read More »

অঙ্গীকারের অনুরণন হৃদয়ের স্পন্দনে স্পন্দনে

বারাসাতঃ ১৫ ডিসেম্বরের সকাল। প্রবল শীতকে কার্যত কাবু করে ২৫৬ জন অঙ্গীকার যাত্রী এসে পৌঁছেছেন বারাসাতের বুকে। তখন দুপুর দুটো। শীতের সূর্য তার শেষ তেজটুকু ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। একই ভাবে অঙ্গীকার যাত্রীদের অঙ্গীকারের তেজ অনুরণিত হতে হতে এগিয়ে যাচ্ছে শহরের পথচলতি মানুষের স্পন্দন থেকে স্পন্দনে। ইতিমধ্যেই জেলার অভ্যর্থনা কমিটির …

Read More »

আমরা এক বিপন্ন সময়ের মধ্য দিয়ে চলেছি পুড়ছে অর্ধেক আকাশ

পুরুলিয়াঃ ১১ ডিসেম্বর। বেলা ১২টা বেজে ৫ মিনিট। পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুলের সামনে থিক থিক করছে ভিড়। বাস, টোটো, বাইক দাঁড়িয়ে পড়ছে কিন্তু হর্ন বাজাচ্ছে না, কেউ বিরক্ত হচ্ছে না। দেখে একটু অবাকই হয়েছি, ভাবছি কী এমন হল! এমন সময় একটি সুসজ্জিত ট্যাবলো থেকে ঘোষণা শুরু হল– আমরা এক বিপন্ন সময়ের …

Read More »

সুরক্ষার দাবিতে অনন্য সংগ্রামের পথে নারীরা

কাকদ্বীপ-জয়নগর-বারুইপুরঃ হাড় কাঁপানো ঠাণ্ডা। সবে সূর্যের তেজ একটু বেড়েছে। পাকা ধানের আল বেয়ে মেয়েরা পৌঁছে যাচ্ছেন অঙ্গীকারের কথা নিয়ে কৃষক রমণীদের কাছে। সব শোনার পর মধ্যবয়সী এক শ্রমজীবী মহিলা বলে ওঠেন ‘তোমাদের কথা আর আমার বহু দিনের ইচ্ছা মিলে মিশে এক হয়ে গেছে। তুমি সন্ধ্যার সময় এক বার এসো। অনেক …

Read More »

সাক্ষী থাকল আসানসোলবাসী

আসানসোলঃ মহিলাদের মর্যাদা রক্ষা এবং সুরক্ষার জন্য অঙ্গীকার যাত্রার ব্যাপকতার সাক্ষী থেকে গেল আসানসোলবাসী। ১২ ডিসেম্বর অঙ্গীকার যাত্রীরা আসানসোলে এসে পৌঁছয়। আসানসোল রেলওয়ে স্টেশন থেকে অত্যন্ত সুশৃঙ্খল অঙ্গীকার মিছিল শহরের মধ্যে আলোড়ন তোলে। বিকেলে বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের সামনে শুরু হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক সভা। সভায় পশ্চিম বর্ধমান জেলা জাগো নারী …

Read More »