Breaking News

খবর

প্রবীণ থেকে নবীন, কে নেই মিছিলে

রায়গঞ্জঃ অঙ্গীকার যাত্রায় ১০ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার় শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট পর্যন্ত সহস্রাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শুধুমাত্র অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ নয়, অভ্যর্থনা সমিতি গঠন থেকে শুরু করে অঙ্গীকার যাত্রীদের জেলায় থাকা, খাওয়া, অভ্যর্থনা জানানো, সাংস্কৃতিক কার্যক্রম–সর্বত্র জেলার নানা স্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। …

Read More »

বিদ্যুৎ কর্মচারী ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলন কলকাতায়

অল ইন্ডিয়া পাওয়ারমেন্স ফেডারেশনের তৃতীয় সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩-১৪ ডিসেম্বর কলকাতার মৌলালি যুবকেন্দে্র। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, দিল্লি, সিকিম, মণিপুর এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের ১২টি রাজ্যে বিদ্যুৎ উৎপাদন, সংবহন ও বন্টন কেন্দে্র কর্মরত ৩১২ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে গত তিন মাস …

Read More »

সমাজের গভীর অসুখের প্রতিষেধক হিসাবে কাজ করবে এই জাগ্রত শক্তি

মেদিনীপুরঃ ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র আহ্বান সমাজের জমে থাকা ব্যথা, গুমরে থাকা ক্ষোভ, ঘটে যাওয়া অনাচারের বেদনা থেকে স্বতোৎসারিত। তাই এই আহ্বানে সাড়া দিয়ে এই যাত্রাকে সফল করে তুলেছেন রাজ্যের সুদূর পাহাড়, বনাঞ্চল থেকে সমুদ্র পর্যন্ত অসংখ্য নারী। অভয়ার পরও এ রকম জঘন্য ঘটনা একের পর এক ঘটে চলেছে। তাই …

Read More »

বিমা ব্যবসায় বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ, বিরোধিতায় এসইউসিআই (সি)

এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, এক টানা বেসরকারিকরণের লাইন অনুসরণ করে কেন্দ্রের বিজেপি সরকার ভারতের বিমা কোম্পানিগুলির বেসরকারিকরণের দরজাও হাট করে খুলে দিল। সরকারি সর্বশেষ ঘোষণা অনুযায়ী এলআইসি (যার তহবিলের পরিমাণ ৩৪ লক্ষ কোটির টাকাও বেশি) সহ সমগ্র বিমা ব্যবসাতে …

Read More »

নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধে নেমেছে মোদি সরকার

অসীম দুর্ভোগ সয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখতে পেরেছেন সোনালি বিবি। ভারতের কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত শাসক দল বিজেপির দুরভিসন্ধির মুখোশ খুলে দিয়ে গেল তাঁর এই যন্ত্রণাময় ৬টি মাস। সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতিকে পাকাপোক্ত করে তুলতে অনুপ্রবেশ আতঙ্ক তৈরির যে ছক কষছে বিজেপি আসন্ন বাংলা ও আসামের বিধানসভা ভোটযুদ্ধ …

Read More »

মুখে বিরোধিতা করে নয়া ওয়াকফ আইন কি পশ্চিমবঙ্গে চালু করে দিচ্ছে রাজ্য সরকার

ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়ার পর অতি দ্রুত রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে আইনে পরিণত হয়েছে। অতি তৎপরতার সাথে কেন্দ্রীয় সরকার তা চালুও করে দিয়েছে। এই সংশোধিত আইনে এমন কিছু বিষয় আছে যা মুসলিম ধর্মাবলম্বী মানুষের মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। এই আইন-বলে সরকারের …

Read More »

সঠিক নেতৃত্বে আন্দোলনেই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষায় নিয়োগ নিয়ে সীমাহীন দুর্নীতি ও তাদের মতোই ভোটসর্বস্ব বিরোধী রাজনৈতিক দলের প্রতিহিংসার রাজনীতির বিষময় চক্করে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এ রাজ্যের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষকরা। এই পরিস্থিতিতে ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের জীবনে স্বস্তির খবর নিয়ে এল। ডিভিশন বেঞ্চ দুর্নীতির জন্য …

Read More »

ভোটবাজ দলগুলির ধর্মোন্মাদনা তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা

মন্দির-মসজিদ-গীতাপাঠের রাজনীতির তীব্র সমালোচনা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৭ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, আজ বিজেপির মদতে ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ হল। গতকাল মুর্শিদাবাদে বারবার দল পাল্টানো এক বিধায়ক ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করলেন। এ সবের সুযোগ নিতে কিছু রাজনৈতিক শক্তিকে উদগ্রীব হতে দেখা …

Read More »

স্বাধীনতা আন্দোলনে বুর্জোয়া নেতৃত্ব সমাজের গণতন্ত্রীকরণের কাজকে চূড়ান্ত অবহেলা করেছে – কমরেড শিবদাস ঘোষ

… ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ব কেবল যে সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব সাধন করিয়া জনসাধারণকে ধর্মের বন্ধন হইতে মুক্ত করিয়া সমাজের গণতন্ত্রীকরণের ব্যাপারে নিশ্চেষ্ট ছিল তাহাই নহে, পক্ষান্তরে ইহা ধর্মকে জাতীয়তাবাদী ভাবাদর্শ প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করিয়াছিল। ভারতীয় জাতীয়তাবাদ সেই হেতু ধর্মীয় প্রভাবে আচ্ছন্ন ছিল। এই ধর্মীয় প্রভাবে আচ্ছন্ন জাতীয়তাবাদ (রিলিজিয়ন ওরিয়েন্টেড …

Read More »

টিপু সুলতানকে ব্রিটিশ শাসকরা ঘোর শত্রু গণ্য করেছিল

সম্প্রতি এনসিইআরটি কর্তৃপক্ষ ইতিহাসের সিলেবাসে টিপু সুলতানের নামের আগে ‘মহান’ শব্দটি বাদ দিয়েছে। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কাজের জন্য এনসিইআরটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘টিপু-ইপুকে একেবারে মারো …। যেখানে পাঠানোর দরকার সেখানেই পাঠিয়ে দাও। … সাগরে ছুঁড়ে ফেলো।’’ টিপু সুলতানের বিরুদ্ধে বিজেপির এই তীব্র বিদ্বেষের কারণ কী? …

Read More »