
এসইউসিআই(কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৭ মে এক বিবৃতিতে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রেল স্টেশনগুলিতে হকার উচ্ছেদ শুরু করেছে। হাওড়া, শিয়ালদা সহ বহু স্টেশনে হাজার হাজার হকারকে উচ্ছেদ করে তাঁদের জীবিকার ওপর চরম আঘাত নামিয়ে এনেছে নব নির্বাচিত রাজ্য সরকার। হকার উচ্ছেদে বুলডোজারও ব্যবহার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আমাদের দাবি উপযুক্ত পুনর্বাসন ছাড়া কোনও হকারকে উচ্ছেদ করা চলবে না।