Breaking News

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ

জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও এসআইআর বাতিলের দাবিতে ২৮ সেপ্টেম্বর এসপ্ল্যানেডে এসইউসিআই(সি)-র বিক্ষোভ মিছিল। পোড়ানো হয় জ্ঞানেশ কুমারের কুশপুতুল।

অবিলম্বে সমগ্র এসআইআর প্রক্রিয়া বাতিল করা, দেশজোড়া বাদ যাওয়া ১৩ কোটি ভোটারের নাম ভোটার তালিকায় অবিলম্বে অন্তর্ভুক্তি, বাদ পড়া ভোটারদের নাম তালিকাভুক্ত করেই কলকাতা কর্পোরেশন নির্বাচন করা সহ অন্যান্য দাবিতে সহস্রাধিক মানুষের এক সুসজ্জিত মিছিল ২৮ সেপ্টেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এস এন ব্যানার্জী রোড ধরে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির সামনে পৌঁছলে পুলিশ মিছিল আটকায়। সেখানে এক সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শংকর ঘোষ। তিনি জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন। প্রাক্তন বিধায়ক, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ নস্করের নেতৃত্বে ৪ সদস্যের এক প্রতিনিধিদল সিইও দপ্তরে অ্যাডিশনাল সিইও-র সাথে দাবিগুলি নিয়ে আলোচনা করেন।