
নানা প্রতিকূলতা সত্তে্বও, প্রতি বছরের মতো এবারও ১৭-১৯ অক্টোবর দিল্লির করোল বাগ এবং সি আর পার্কে শারদীয়া বইয়ের স্টল হয়। বহু ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং সাধারণ মানুষ স্টলগুলিতে এসে বইপত্র কিনেছেন। সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম মার্ক্সবাদ সম্পর্কে জানতে এবং মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় বিচার করতে যে আগ্রহী, বুকস্টলে তাঁদের অংশগ্রহণ দেখে তা স্পষ্ট। মার্ক্সবাদ সংক্রান্ত বইগুলোর বিক্রি ছিল সবচেয়ে বেশি। স্টলে এসে বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন।