Breaking News

রামপুরহাটে কর্মবন্ধুদের সভা

লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ফলস্বরূপ সরকার কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি করতে বাধ্য হলেও গ্রুপ ডি পদে নিয়োগ, রিটায়ারমেন্ট বেনিফিট ৫ লক্ষ টাকা, সরকারি নির্দেশ মতো ৬০ বছরের পরেও কর্মরত থাকা, মৃত ও অক্ষম কর্মীর পোষ্যের চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি।

এই অবস্থায় দাবি আদায়ে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত নতুন করে আন্দোলন গড়ে তোলার প্রয়োজনকে সামনে রেখে ১৪ নভেম্বর, বীরভূম জেলার রামপুরহাটে কর্মবন্ধুদের সভা হয়। সভায় উপস্থিত ছিলেন ‘সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার সুইপার (কর্মবন্ধু) সমন্বয় সমিতির রাজ্য সভাপতি নিখিল বেরা, এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, বীরভূম জেলা সভানেত্রী আয়েষা খাতুন এবং কর্মবন্ধু ইউনিয়নের জেলা সংগঠক হাসিবুল ইসলাম ও ধীরেন ভাণ্ডারী। প্রতিটি ব্লক থেকে দু-জন প্রতিনিধি নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়।