
চোরবাগানের ঘটনায় আহতদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি কর্পোরেট হাসপাতালে রেফার করা প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৯ অক্টোবর এক বিবৃতিতে বলেন,
উন্নত মানের চিকিৎসার অজুহাতে রাজ্য সরকারের পক্ষ থেকে রোগীদের যেভাবে পরিজনদের সম্মতির অজুহাতে বেসরকারি হাসপাতালে ‘শিফট’ করার ব্যবস্থা করা হল তা নজিরবিহীন। এ ঘটনা সরকারি ডাক্তারদের ক্ষেত্রে মর্যাদা হানিকর। জুনিয়র ডাক্তাররা এর প্রতিবাদ করেছেন। আগামী দিনে সরকারি চিকিৎসা পরিষেবার ওপর সাধারণ মানুষ আস্থা রাখবেন কী করে? তাঁদের জন্যও কি দামী কর্পোরেট হাসপাতালের ব্যবস্থা করবে সরকার?