
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৪ মে বলেন, পরিবহণ ও জ্বালানি খরচ বৃদ্ধি সহ নানা অজুহাতে ও গুণমান বৃদ্ধির নামে গুজরাটের কোম্পানি আমূল, দুধের দাম এক ধাক্কায় ২ টাকা বাড়িয়েছে। এ রাজ্যের মাদার ডেয়ারিও একই সাথে দুধের দাম ২ টাকা বৃদ্ধি করল। ফলে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষ বিশেষ করে অসুস্থ ও প্রবীণ ব্যক্তিরা আরও অসুবিধার সম্মুখীন হবেন।
কেন্দ্রীয় বিজেপি সরকারের সম্মতি ছাড়া দুধের কোম্পানিগুলি এমনভাবে দাম বাড়াতে পারত না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবি করছি।