Breaking News

খবর

মেকলে না বৈজ্ঞানিক মনন বিজেপির তির কার দিকে

সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে নানা প্রসঙ্গে এমনকি অযোধ্যায় রামমন্দিরের ধ্বজা ওড়াতে গিয়ে ‘মেকলের চিন্তার ফলে সৃষ্ট সামাজিক ক্ষত’ এবং ‘ঔপনিবেশক দাসত্ব থেকে মুক্তি’র কথা মনে পড়েছে কেন নরেন্দ্র মোদিজির? গত ১৭ নভেম্বর ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকার প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কা স্মারক বক্তৃতাতেও মোদিজি বলেছেন, মেকলেই আমাদের প্রাচীন সভ্যতার ভিত উপড়ে ফেলেছেন, এর …

Read More »

আশাকর্মীদের লাগাতার কর্মবিরতি

আশাকর্মীদের মাসিক ইনসেনটিভ, বিভিন্ন সার্ভের টাকা ও পাবলিক লিংকড ইনসেনটিভের (পিএলআই) বরাদ্দ টাকা দেড় বছর পর্যন্ত বাকি। রাজ্য সরকারি মাসিক ভাতা যৎসামান্য। এই অনিয়ম কয়েক বছর ধরেই চলছে। দীর্ঘ সময় বেতন বাকি থাকাটা যেন নিয়মে পরিণত হয়ে গেছে। ন্যায্য পাওনা দাবি করতে গেলে বসিয়ে দেওয়া, চাকরি চলে যাওয়া, টাকা কেটে …

Read More »

ডোমজুড়ে ধর্ষিত শিশুকন্যা শাস্তির দাবিতে এআইএমএসএস-এর বিক্ষোভ

গত ২২ ডিসেম্বর হাওড়ায় ডোমজুড়ের মাকড়দহতে ছ’বছরের এক শিশুকন্যা ধর্ষিত হয়। এই ঘটনায় এলাকায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। এই বর্বর ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে এআইএমএসএস-এর হাওড়া সদর জেলা কমিটির পক্ষ থেকে ডোমজুড় থানায় বিক্ষোভ দেখান মহিলারা। ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির বিশিষ্ট সদস্য রিতা …

Read More »

হুগলিতে শ্রমিকদের রাজ্য শিক্ষা শিবির

এআইইউটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে শ্রমজীবীদের নিয়ে ২৭ এবং ২৮ ডিসেম্বর দু’দিনের শ্রমিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলার শেওড়াফুলিতে। ১৯৭৪ সালে দুর্গাপুর স্টিল ওয়ার্কার্স কোঅর্ডিনেশন কমিটির প্রথম সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে কমরেড শিবদাস ঘোষের ভাষণকে ভিত্তি করে উপস্থিত প্রতিনিধিদের ৫টি প্রশ্নভিত্তিক আলোচনার মধ্য দিয়ে এই ক্লাস পরিচালিত হয়। ৫টি প্রশ্নের …

Read More »

যাত্রী নিরাপত্তা নয়, বিমান চলাচলে মুনাফাই প্রধান

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অতিথিরা সকলেই হাজির বিয়ের অনুষ্ঠানে, কিন্তু হাজির হতে পারলেন না স্বয়ং বর-কনে। ইন্ডিগো বিমান বিভ্রাটের জেরে এমন ঘটনারই সাক্ষী হয়ে থাকল ডিজিটাল ভারত। শুধুমাত্র এই একটি ঘটনাই নয়, দেশ জুড়ে লক্ষ লক্ষ যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে, বিশেষত রোগী ও জরুরি প্রয়োজন থাকা যাত্রীরা মহা বিপাকে পড়েছেন। এঁদের …

Read More »

বাংলাদেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিল ও সমাবেশ

নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, ওসমান হাদি, দীপু দাস, আয়েশা সহ সকল রাজনৈতিক হত্যার বিচার করার দাবিতে এবং খুন, মব-সন্ত্রাস, সংবাদপত্র, সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বানে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর।

Read More »

গণপিটুনিতে পরিযায়ী শ্রমিক হত্যার দায় কেন্দ্র-রাজ্য উভয় সরকারেরই

শুধুমাত্র বাংলা বলার অপরাধে নৃশংস গণপিটুনিতে মৃত্যু হল ১৯ বছরের পরিযায়ী শ্রমিক জুয়েল শেখের, ২৪ ডিসেম্বর। ‘আমাদের সংসারে ও একমাত্র রোজগেরে ছিল। দৈনিক ৬০০ টাকা মজুরিতে ২০ ডিসেম্বর থেকে ওড়িশার সম্বলপুরে কাজ শুরু করেছিল। এখন আমরা বাঁচব কী করে? আমরা দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাই।’ জুয়েল শেখের মৃতদেহ মুর্শিদাবাদের সুতিতে পৌঁছলে …

Read More »

পাঠকের মতামতঃ ‘গ্রেট গ্রিন ওয়াল’ বিপন্ন

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞার উপরেই রাবার স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, কলমের এক খোঁচায়। বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালার একটি ‘আরাবল্লী’, যা ভারতবর্ষে ‘গ্রেট গ্রিন ওয়াল’ নামে পরিচিত, আজ অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লির প্রায় ৭০০ কিমি জুড়ে বিস্তৃত। এই পর্বতমালা উত্তর-পশ্চিম ভারতের …

Read More »

নয়া শ্রমকোডের বিরুদ্ধে ধরনা ইন্দোরে

কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইনকে পরিবর্তন করে ৪টি শ্রমকোড চালু করে যে ভাবে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার, ধর্মঘটের অধিকার কেড়ে নিতে চাইছে এবং স্থায়ী চাকরির বদলে ‘ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট’ চালু করে মালিকদের হাতে যথেচ্ছ শ্রমিক ছাঁটাইয়ের অধিকার তুলে দিচ্ছে তার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলছে এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় শ্রমিক …

Read More »

শুনানিতে হয়রানি অত্যাচারের পর্যায়ে এসইউসিআই (কমিউনিস্ট)

দলের পশ্চিবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে বিক্ষোভ ও ডেপুটেশন এবং ১৭ ডিসেম্বর দেওয়া স্মারকলিপিতে আমাদের দলের তরফ থেকে সাধারণ মানুষের হয়রানির যে আশঙ্কা সিইও-র কাছে আগেই ব্যক্ত করা হয়েছিল, আজ তার বাস্তব রূপ প্রত্যক্ষ করছি। শুনানির নামে সাধারণ …

Read More »