Breaking News

suphal

এআইকেকেএমএস-এর ডাকে জেলায় জেলায় কৃষক মহাসমাবেশ

দেশের অন্নদাতা কৃষক সমাজ গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ফসল ফললেও তাঁরা নিজেরা তার দাম নির্ধারণ করতে পারেন না, ন্যায্য মূল্যও পান না। অথচ উৎপাদনের সাথে যাদের কোনও যোগ নেই, সেই দেশি-বিদেশি শিল্পপতি ও ফড়েরা ফসলের দাম এমনভাবে নির্ধারণ করে যাতে তাদের মুনাফা সর্বাধিক হয়, কৃষকের লোকসান যাই হোক না …

Read More »

রাজ্যপালের উদ্যোগে ১৯৪৬-এর দাঙ্গা বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন গর্হিত কাজ

রাজ্যপালের উদ্যোগে ১৯৪৬ সালের দাঙ্গা বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজনের তীব্র প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৫ অক্টোবর এক বিবৃতিতে বলেন, রাজ্যপাল ‘১৯৪৬ সালের কলকাতার গণহত্যাযজ্ঞ, কারণ ও ফলাফল সমূহ’ ও ‘অল ইন্ডিয়া মুসলিম লিগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস, ভারতের চিরায়ত সভ্যতার ওপর এক মারাত্মক …

Read More »

শুধু আদর্শের বড় কথা বললেই কাজ হবে না—শিবদাস ঘোষ

…বর্তমানে জাতির জীবনে নৈতিক অধঃপতন একটা অন্যতম প্রধান সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা গোষ্ঠী ক্রিয়াকলাপ, শুধু এইভাবে বললে অবস্থাটাকে খাটো করে দেখা হয়। আমাদের সমস্ত জাতিটার মধ্যে নৈতিক অধঃপতন, ঘুষ খাওয়া, মিথ্যাচার, লোককে ঠকানো, কর্তব্যে অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, কাপুরুষোচিত আক্রমণ আজ একটা বৈশিষ্ট্য হিসাবে দাঁড়িয়ে …

Read More »

ব্যাঙ্ককর্মীদের ওপর নির্মম পুলিশি হামলা

 এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে কর্মীরা ৩ অক্টোবর শিলিগুড়ি রিজিওনাল অফিসে কর্তৃপক্ষের স্বৈরাচারী মনোভাব, বেআইনি নিয়োগের বিরুদ্ধে এবং নানা দাবিতে স্মারকলিপি দিতে যান। কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চলার মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ডাকে পুলিশ এসে হঠাৎ আন্দোলনকারীদের উপর নির্মম লাঠিচার্জ করে। ১২ জন কর্মী আহত হন, একজন …

Read More »

মোটরভ্যান চালকদের পরিবহণ ভবন অভিযান

এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের ডাকে মোটরভ্যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রশাসনিক হয়রানি বন্ধ, লাইসেন্স প্রদান সহ ৫ দফা দাবিতে ২৯ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য পরিবহণ ভবন অভিযান হয়। ২০ হাজারের বেশি মোটরভ্যান চালকের মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছায়। সেখানে ইউনিয়নের সভাপতি, এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের সভাপতিত্বে বিক্ষোভসভা শুরু …

Read More »

এসআইআর বাতিলের দাবিতে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

অন্ধ্রপ্রদেশ এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ৩০ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএস অমরনাথ, রাজ্য কমিটির সদস্য গোবিন্দ রাজালু। সভাপতিত্ব করেন রাজ্য কমিটির সদস্য সুব্বা রেড্ডি। দেশ জুড়ে বাতিল ১৩ কোটি ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান তারা। পাটনা মুখ্য নির্বাচন কমিশনার …

Read More »

পুলিশি রাজই এখন ভারতীয় শিক্ষাঙ্গনের বৈশিষ্ট্য

নরেন্দ্র মোদির জন্মদিন পালনের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে আবশ্যিক ভাবে ‘নমো সেবা’ নাটক করার ফরমান জারি করেছে সরকার। ১৭ সেপ্টেম্বর এই উপলক্ষেই এসেছিল দেশ জুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি ফরমান। ঠিক সেই দিনই জানা গেছে আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘স্কলারস অ্যাট রিস্ক’-এর তৈরি করা আন্তর্জাতিক ‘অ্যাকাডেমিক ফ্রিডম ইন্ডে’’ অর্থাৎ শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা …

Read More »

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, অসাংবিধানিক এসআইআর প্রক্রিয়া বাতিল এবং সারা দেশের ডিলিটেড ও বিচারাধীন ১৩ কোটি ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় তোলার দাবি সহ নয় দফা দাবিতে ৩০ সেপ্টেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ২৪-৩০ সেপ্টেম্বর প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছিল। জেলায় জেলায় এই উপলক্ষে বিক্ষোভ …

Read More »

দেশের খনিজ সম্পদ ধনকুবেরদের হাতে তুলে দিতে চাইছে সরকার

দেশের সম্পদ– খাল-বিল-নদী-নালা, বন-জঙ্গল, জমি, খনিজ সম্পদ– সমস্ত কিছু দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া জোরদার হয়েছে সেই ১৯৯০ সাল থেকে। তারপর ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়া বেগবান হতে হতে চূড়ান্ত আকার ধারণ করেছে। তারই একটা উদাহরণ হল– ‘খনি ও খনিজ দ্রব্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) …

Read More »

শাসকদলের পূর্ণ মদতেই জ্ঞানেশ কুমার কাজ করেছেন

এত দিন ধরে নির্বাচন কমিশনের সাথে বিজেপি-র আঁতাতের যে অভিযোগ সাধারণ মানুষ করছিলেন, তা একেবারে খোলাখুলি সামনে চলে এল ২৩ সেপ্টেম্বর। ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দুই সাংবাদিকের অন্তর্তদন্তে দেখা গেছে, এসআইআর নামক বিশাল কাণ্ডটি যে নির্বাচন কমিশনের নামে সম্পন্ন হয়েছে, তা বাস্তবে চলেছে কেন্দ্রীয় শাসক দল বিজেপির কলের পুতুল হিসাবে …

Read More »