Breaking News

suphal

বুকস্টলে বিজেপি-আরএসএস বাহিনীর ফ্যাসিবাদী হামলা

এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শারদীয়া উৎসব উপলক্ষে এস ইউ সি আই (কমিউনিস্ট) সহ বামপন্থী দলগুলির বুক স্টলের উপর বিজেপি, আর এস এস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির পরিকল্পিত হামলার তীব্র নিন্দা করে ২২ অক্টোবর এক বিবৃতিতে বলেন, দুর্গাপুজোর মধ্যে ১৫-২১ অক্টোবর পর্যন্ত বিজেপি, আরএসএস সহ নানা হিন্দুত্ববাদী …

Read More »

ফতোয়া উড়িয়ে স্টলে ভিড় করে বই কিনলেন মানুষ

‘বামপন্থীদের বুকস্টল করতে দেব না’–মুখ্যমন্ত্রীর এই আগাম ঘোষণা ঘোর বাস্তব হয়ে দেখা দিল এই বাংলায় এ বারের শারদোৎসবের আবহে। রাজ্য জুড়ে এসইউসিআই(কমিউনিস্ট) সহ বিভিন্ন বামপন্থী দলের বইয়ের স্টলের ওপর ঝাঁপিয়ে পড়ল শাসক বিজেপির মদতপুষ্ট গুন্ডাবাহিনী। কোথাও ধমকে-চমকে, কোথাও সশস্ত্র আক্রমণ নামিয়ে কর্মীদের রক্তাক্ত করে, স্টলের ব্যানার, লাল পতাকা ছিঁড়ে, ভাঙচুর …

Read More »

ভাঙা স্টলেই সাংবাদিক সম্মেলন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর স্টল ১৭ অক্টোবর রাত ২টায় পুলিশ ভেঙে দেয়। প্রতিবাদে সেই ভাঙা স্টলেই সাংবাদিক সম্মেলন করেন রাজ্য। রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করে বলেন, বুক স্টলের উপর আক্রমণ জ্ঞানচর্চা ও চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করার অপচেষ্টা, যা ফ্যাসিবাদের জন্ম দেয়। প্রেস …

Read More »

দিল্লিতে এসআইআর বিরোধী ব্যাপক বিক্ষোভ

কোটি কোটি নাগরিকের ভোটাধিকার হরণ করে ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার চরম অপরাধ করেছেন। তাই দেশব্যাপী তাঁর গ্রেফতারি ও বিচার এবং এসআইআর বাতিলের দাবি ক্রমাগত জোরালো হচ্ছে। কয়েক মাস ধরে আন্দোলন চলছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নিয়ে গড়ে উঠেছে ‘পিপলস এগেনস্ট এসআইআর’। এই সংগঠন এবং সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-র …

Read More »

প্রথম শ্রেণি থেকেই ফিরুক পাশ-ফেল

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিলেবাস কমিটি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে পাশ-ফেল চালুর যে সুপারিশ করেছে সে প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৫ অক্টোবর এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকার নিযুক্ত সিলেবাস কমিটি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে পাশ-ফেল চালুর সুপারিশ করেছে এবং মুখ্যমন্ত্রীও সংবাদমাধ্যমে পাশ-ফেল …

Read More »

রাজ্য জুড়ে শতাধিক বইয়ের স্টলে দুষ্কৃতী হামলা

এ বছর শারদ উৎসবে এসইউসিআই(কমিউনিস্ট) সহ বামপন্থীদের বইয়ের স্টলে বিজেপির দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ-প্রশাসন নজিরবিহীন হামলা চালায়। উৎসবের শুরু থেকে লাগাতার এই হামলা চলতে থাকে। অত্যন্ত আনন্দের বিষয়, প্রায় প্রতিটি ক্ষেত্রে দলের কর্মীরা ভাঙা স্টল মেরামতের পর নতুন করে কাজ শুরু করেন। এই হামলা রাজ্যের বামপন্থী এবং গণতান্ত্রিক মানুষের মধ্যে …

Read More »

কমরেড সুজিত ভট্টশালী-র জীবনাবসান

এসইউসিআই(কমিউনিস্ট)-এর পূর্বতন রাজ্য কমিটির সদস্য ও নদিয়া জেলার প্রাক্তন সম্পাদক কমরেড সুজিত ভট্টশালী দীর্ঘ রোগভোগের পর গত ১৯ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তাঁর মরদেহ দলের কেন্দ্রীয় দফতরে নিয়ে আসা হলে কলকাতা, নদিয়া সহ সংলগ্ন জেলাগুলি থেকে কর্মীরা সেখানে সমবেত হন। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ও …

Read More »

যত দিন ব্যক্তিগত মালিকানা আছে, তত দিন রাষ্ট্র আসলে পুঁজিপতিদের হাতে শ্রমিকদের দমন করার যন্ত্র— ভি আই লেনিন

… রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন এবং সবার স্বার্থরক্ষাই তার উদ্দেশ্য– এই বুর্জোয়া মিথ্যাটা যে শুধু জ্ঞানপাপীরা, বিজ্ঞানী ও ধর্মযাজকরাই আঁকড়ে ধরে ও সমর্থন করে তা নয়, অনেক লোক, যারা মনেপ্রাণে পুরনো কুসংস্কারে বিশ্বাস করে এবং যারা পুরনো পুঁজিবাদী সমাজ থেকে সমাজতন্তে্র রূপান্তর বুঝতে পারে না, তারাও তাই করে। শুধু বুর্জোয়া শ্রেণির …

Read More »

লখনউতে এসআইআর বিরোধী বিক্ষোভ

এসইউসিআই(সি)-এর পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ রাজ্য সাংগঠনিক কমিটির আহ্বানে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত, এসআইআর বাতিল এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, অপরাধ বৃদ্ধি ও অন্যান্য সমস্যার প্রতিবাদে ৯ অক্টোবর লখনউয়ের ইকো গার্ডেনে বিক্ষোভ দেখানো হয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রধান বক্তা ছিলেন …

Read More »

শিক্ষায় চূড়ান্ত অব্যবস্থা, মূল্যবৃদ্ধি ও বেকারির প্রতিবাদে উত্তাল ইউরোপ

ইউরোপের বিভিন্ন দেশ– ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়ায় চলছে প্রবল গণবিক্ষোভ। ফ্রান্সে স্কুল ছাত্ররা শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা– শিক্ষাবাজেটে বরাদ্দ ছাঁটাই, ছাত্র সংখ্যার তুলনায় কম ক্লাসরুম, প্রয়োজনের তুলনায় কম শিক্ষক, পাঠ্যবইয়ের অভাব ইত্যাদির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। তারা ক্ষমতাসীন ইমানুয়েল মাকরঁ সরকারের কাছে দাবি তুলেছে, শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে। কিন্তু সরকার …

Read More »