Breaking News

প্রথম শ্রেণি থেকেই ফিরুক পাশ-ফেল

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিলেবাস কমিটি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে পাশ-ফেল চালুর যে সুপারিশ করেছে সে প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৫ অক্টোবর এক বিবৃতিতে বলেন,

রাজ্য সরকার নিযুক্ত সিলেবাস কমিটি পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে পাশ-ফেল চালুর সুপারিশ করেছে এবং মুখ্যমন্ত্রীও সংবাদমাধ্যমে পাশ-ফেল চালুর পক্ষে মত দিয়েছেন। আমরা গত সাড়ে চার দশক ধরে প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালুর দাবি করে আসছি। সিপিএম পরিচালিত সরকার গত শতকের ৮০-র দশকের শুরুতে প্রাথমিক স্তরে ইংরেজি ও পাশ-ফেল প্রথা তুলে দিয়েছিল। এর বিরুদ্ধে বাংলার বরেণ্য বুদ্ধিজীবীগণ ও শিক্ষক-শিক্ষাবিদদের নেতৃত্বে এবং আমাদের দলের উদ্যোগে আন্দোলন গড়ে ওঠে। এই দাবিতে ১৯৯৮ সালের ৩ ফেব্রুয়ারি সফল বাংলা বনধের পর তৎকালীন রাজ্য সরকার ইংরেজি চালু করলেও পাশ-ফেল চালু করেনি। ২০০৯ সালে কেন্দে্রর কংগ্রেস সরকার শিক্ষার অধিকার আইন চালু করে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেয়। কেন্দে্রর বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি ২০২০-তে এই পদ্ধতির কোনও পরিবর্তন ঘটায়নি। ফলে সারা দেশে স্কুলশিক্ষা সম্পূর্ণ বিপর্যস্ত– শেখা ও শেখানোর কোনও পরিবেশ নেই। আমাদের দাবি রাজ্য, সরকার প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল চালু করার ব্যবস্থা করুক।