
এসইউসিআই(সি)-এর পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশ রাজ্য সাংগঠনিক কমিটির আহ্বানে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত, এসআইআর বাতিল এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, অপরাধ বৃদ্ধি ও অন্যান্য সমস্যার প্রতিবাদে ৯ অক্টোবর লখনউয়ের ইকো গার্ডেনে বিক্ষোভ দেখানো হয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রধান বক্তা ছিলেন এসইউসিআই(সি)-র পশ্চিম উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিজয়পাল সিং। বক্তব্য রাখেন দলের পূর্ব উত্তরপ্রদেশ রাজ্য কমিটির সম্পাদক কমরেড রবিশংকর মৌর্য। সভাপতিত্ব করেন কমরেড জগন্নাথ ভার্মা এবং কর্মসূচি পরিচালনা করেন রাজ্য কমিটির সদস্য কমরেড দিলীপ কুমার।