Breaking News

ভাঙা স্টলেই সাংবাদিক সম্মেলন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর স্টল ১৭ অক্টোবর রাত ২টায় পুলিশ ভেঙে দেয়। প্রতিবাদে সেই ভাঙা স্টলেই সাংবাদিক সম্মেলন করেন রাজ্য। রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করে বলেন, বুক স্টলের উপর আক্রমণ জ্ঞানচর্চা ও চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করার অপচেষ্টা, যা ফ্যাসিবাদের জন্ম দেয়। প্রেস কনফারেন্সের পর চণ্ডীদাস ভট্টাচার্য, পলিটবুরো সদস্য অমিতাভ চ্যাটার্জী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ তরুণকান্তি নস্কর, তরুণ মণ্ডল, সুব্রত গৌড়ী, মৃদুল সরকার এবং নভেন্দু পাল একত্রে পাশের সিপিএমের স্টলে যান ও কর্মীদের সাথে কথা বলেন। এই স্টল ভাঙার জন্য যখন পুলিশ আসে তখন দুই দলের কর্মীরা যৌথভাবে প্রতিরোধ করেছিলেন।

এর আগে ডাঃ তরুণ মণ্ডল, ডঃ তরুণকান্তি নস্কর, ডাঃ মৃদুল সরকার অসুস্থদের দেখতে মেডিকেল কলেজে গিয়ে জানতে পারেন আগের রাতে ৭ জনকে সরকার অতি তৎপরতায় অ্যাপোলো হাসপাতালে রেফার করেছে। তাঁরা বলেন, এই ঘটনায় স্পষ্ট হল মেডিকেল কলেজের মতো প্রথম শ্রেণির সরকারি হাসপাতালে ট্রমা কেয়ারের ব্যবস্থা নেই।