Breaking News

এসআইআর বাতিলের দাবিতে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

যন্তর মন্তর, দিল্লি, ১ অক্টোবর

অন্ধ্রপ্রদেশ এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ৩০ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএস অমরনাথ, রাজ্য কমিটির সদস্য গোবিন্দ রাজালু। সভাপতিত্ব করেন রাজ্য কমিটির সদস্য সুব্বা রেড্ডি। দেশ জুড়ে বাতিল ১৩ কোটি ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান তারা।

পাটনা, বিহার

পাটনা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ২৯ সেপ্টেম্বর পাটনায় এসইউসিআই(সি)-র পক্ষ থেকে বিহারে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মিছিলের শুরুতে জিপিও মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ সিং।