
এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে কর্মীরা ৩ অক্টোবর শিলিগুড়ি রিজিওনাল অফিসে কর্তৃপক্ষের স্বৈরাচারী মনোভাব, বেআইনি নিয়োগের বিরুদ্ধে এবং নানা দাবিতে স্মারকলিপি দিতে যান। কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চলার মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ডাকে পুলিশ এসে হঠাৎ আন্দোলনকারীদের উপর নির্মম লাঠিচার্জ করে। ১২ জন কর্মী আহত হন, একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক গোপাল দেবনাথ এবং অন্যতম সংগঠক শিবে মুর্মুকে পুলিশ জোর করে থানায় তুলে নিয়ে যায়।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এআইইউটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক দাস এবং এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সভাপতি জগন্নাথ রায়মণ্ডল।