আগামী দিনের আন্দোলন আরও শাণিত করার অঙ্গীকার নিয়ে ২৬-২৭ সেপ্টেম্বর কোচবিহার শহরে সম্পন্ন হল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অষ্টম রাজ্য সম্মেলন। নারী নির্যাতন বন্ধ, নারীর পূর্ণ নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা, এসআইআর-এর নামে নাগরিক হয়রানি বন্ধ করে এসআইআর প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ২৬ সেপ্টেম্বর …
Read More »মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ ও অবিলম্বে এসআইআর বাতিলের দাবি
এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, আজ ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ এসআইআর সম্পর্কে যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে সাধারণ মানুষ, বিশেষত গণতন্ত্রপ্রিয় মানুষের মধ্যে নির্বাচন কমিশনের সততা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। এই তথ্য থেকে নিঃসন্দেহে স্পষ্ট হয়েছে যে, তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে …
Read More »বাস্তব পরিস্থিতির পর্যালোচনা থেকেই আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন—মাও সে তুং
… বাস্তব পরিস্থিতির অনুসন্ধানের ও অধ্যয়নের পরিবেশের অভাব আমাদের রয়ে গেছে। চোখ-বাঁধা একজন মানুষের চড়ুই পাখি ধরা’র মতো। অথবা একজন অন্ধের হাতড়ে হাতড়ে মাছ ধরা’র মতো আচরণ করা, গোঁয়ারের মতো ও অসতর্ক হয়ে কাজ করা, বাগাড়ম্বরকে প্রশ্রয় দেওয়া, আধ খেঁচেড়া জ্ঞান নিয়েই সন্তুষ্ট হয়ে বসে থাকা– এই সবই আমাদের পার্টির …
Read More »২০ দফা দাবিতে জঙ্গিপুরে প্রতিবন্ধীদের বিক্ষোভ
পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে কুড়ি দফা দাবিতে ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দেড় শতাধিক প্রতিবন্ধী মানুষ বিক্ষোভ মিছিল করে এসডিও-কে ডেপুটেশন দেন। প্রতিবন্ধীদের ভাতা ৫০০০ টাকা করা, তাঁদের অন্নপূর্ণা, অন্ত্যোদয় যোজনা কার্ড প্রতিবন্ধীদের দেওয়া, লোকাল এবং স্টেট বাসে ভাড়া নিয়ে হয়রানি বন্ধ করা, এসআইআর-এ যে সমস্ত প্রতিবন্ধীর …
Read More »হকার্স কমিটি গঠন বেলেঘাটায়
এআইইউটিইউসি অনুমোদিত অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সহায়তায় কলকাতায় বেলেঘাটা-ফুলবাগান এলাকায় হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন শক্তিশালী করার আহ্বান নিয়ে ২০ সেপ্টেম্বর এলাকার হকারদের একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শান্তি ঘোষ। তিনি বলেন, আজকের এই পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র বিশেষত কলকাতায় যে হকার ভাইরা রয়েছেন তাদের সঙ্ঘবদ্ধ হয়ে উচ্ছেদের …
Read More »ভোটাধিকারের দাবিতে বর্ধমানে নাগরিক কনভেনশন
ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পূর্ব বর্ধমান জেলার (প্রস্তুতি কমিটির) পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর বৈধ ভোটারদের অবিলম্বে তালিকাভুক্ত করার দাবিতে পাঁচ শতাধিক নাগরিকের উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। সভাপতিত্ব করেন অরবিন্দ সাহা। শুরুতে মূল প্রস্তাব পাঠ করেন অনিরুদ্ধ কুণ্ডু। বিশিষ্টজনদের মধ্যে ডাঃ গৌরাঙ্গ মুখার্জী, …
Read More »রাজ্যে ৯৩৩টি স্কুল বন্ধে শিক্ষার বেসরকারিকরণের রাস্তা প্রশস্ত হবে
রাজ্যে ৯৩৩টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, রাজ্যে ৯৩৩টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছাত্র-শূন্য হওয়ার অজুহাতে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে আমরা বিস্মিত। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে অথচ স্কুলে ছাত্র ভর্তি হচ্ছে না–তার …
Read More »মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ
অবিলম্বে সমগ্র এসআইআর প্রক্রিয়া বাতিল করা, দেশজোড়া বাদ যাওয়া ১৩ কোটি ভোটারের নাম ভোটার তালিকায় অবিলম্বে অন্তর্ভুক্তি, বাদ পড়া ভোটারদের নাম তালিকাভুক্ত করেই কলকাতা কর্পোরেশন নির্বাচন করা সহ অন্যান্য দাবিতে সহস্রাধিক মানুষের এক সুসজ্জিত মিছিল ২৮ সেপ্টেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এস এন ব্যানার্জী রোড ধরে এসপ্ল্যানেডে লেনিন মূর্তির সামনে …
Read More »বিদ্যাসাগর সম্পর্কে উচ্চশিক্ষামন্ত্রীর মন্তব্য ইতিহাস অসচেতনতার ফল
২০৬তম বিদ্যাসাগর জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর ২৭ সেপ্টেম্বর বলেন, শিক্ষামন্ত্রী বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে সংস্কৃতের উপর জোর দিতে গিয়ে বলেছেন, বিদ্যাসাগরের ইংরেজিতে দখল থাকলেও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ইতিহাস সচেতনতা আমাদের বিস্মিত করেছে। কারণ, যে সংস্কৃত কলেজ ১৮২৪ …
Read More »হলদিয়ায় নাগরিক কনভেনশন
নিম্নচাপজনিত অতি বর্ষণে হলদিয়া পৌরসভা, সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় মাসাধিককাল ধরে বর্ষার জল জমে রয়েছে। এলাকার জলনিকাশি খাল, লকগেট ও স্লুইস গেটগুলির অবিলম্বে পূর্ণ সংস্কার সহ নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে ২০ সেপ্টেম্বর সুতাহাটায় নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বিজয়কৃষiর দাস। মূল প্রস্তাব পাঠ করেন …
Read More »