
নিম্নচাপজনিত অতি বর্ষণে হলদিয়া পৌরসভা, সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় মাসাধিককাল ধরে বর্ষার জল জমে রয়েছে। এলাকার জলনিকাশি খাল, লকগেট ও স্লুইস গেটগুলির অবিলম্বে পূর্ণ সংস্কার সহ নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে ২০ সেপ্টেম্বর সুতাহাটায় নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বিজয়কৃষiর দাস। মূল প্রস্তাব পাঠ করেন শ্যামসুন্দর দাস। বক্তব্য রাখেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, কমলেশ চক্রবর্তী, প্রশান্ত দাস, শংকর গায়েন প্রমুখ। সঞ্চালনা করেন শুভেন্দু শেখর দাস।
কনভেনশন থেকে বিজয়কৃষ্ণ দাসকে সভাপতি ও নিখিলেশ দোলই, শ্যামসুন্দর দাসকে যুগ্ম সম্পাদক করে ‘হলদিয়া নিকাশি সংস্কার কমিটি’ গঠিত হয়। জেলা ও মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, এইচডিএ কর্তৃপক্ষ এবং সেচ দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়।