
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি কলেজ সহ এরাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপকভাবে চলছে বিজেপি ও তাদের ছাত্র শাখা এবিভিপি আশ্রিত গুণ্ডাদের আক্রমণ। এই দুষ্কৃতীরা ক্যাম্পাসে ঢুকে গণতন্ত্র ধ্বংস করতে বদ্ধপরিকর। এদের হাত থেকে ক্যাম্পাসকে রক্ষা করতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে এআইডিএসও সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী-সংগঠকেরা। এই সন্ত্রাস ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর কলকাতার বীরেন্দ্র মঞ্চে সংগঠিত হল নাগরিক কনভেনশন।
বক্তব্য রাখেন মনো-সমাজকর্মী মোহিত রণদীপ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবব্রত দাস, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নূপুর ব্যানার্জী, ডিওয়াইএসএ-র প্রতিনিধি উদিতা বেদজ্ঞ, পিডিএসএফ রাজ্য সভাপতি শিল্পক মুখার্জী, এআইএসএফ রাজ্য সভাপতি সৌমেন হালদার, এআইএসবি রাজ্য সম্পাদক সাফিউল হাসান, পিএসইউ রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস, এসএফআই রাজ্য নেতা হাসিব হোসেন, এআইএসএ-র রাজ্য সভাপতি ঋতম মাজী, এআইডিএসও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ অপূর্ব মণ্ডল।
কনভেনশনে সভাপতিত্ব করেন এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। এ ছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপি-এবিভিপির দখলদারি রুখতে গিয়ে তাদের হাতে আক্রান্ত ছাত্রছাত্রীরা। একই ভাবে ১৯ সেপ্টেম্বর শিলিগুড়ি শহরে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ অজিত কুমার রায় অভয়া আন্দোলনের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাতো। সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সহ এসএফআই এবং পিএসইউ-এর রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখেন।