Breaking News

খবর

রুটি রুজি দেওয়ার বদলে তা কেড়ে নিচ্ছে নতুন সরকার

নতুন সরকার মানে কি মাথার উপরের ছাউনিটুকু, জীবিকা অর্জনের উপায়টুকুকেও গুঁড়িয়ে দেওয়া, সন্তান-পরিবারকে নিয়ে খোলা আকাশের নিচে প্রকাশ্য রাস্তায় বসে থাকার ব্যবস্থা! অন্তত যে হাজার হাজার হকার এবং রেল সহ নানা বস্তির মানুষদের উচ্ছেদ করা শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার, তাদের জীবনে এর আর অন্য কোনও মানে নেই। এমন …

Read More »

কিউবায় আগ্রাসন চালাতে মার্কিনী ষড়যন্ত্র, বিশ্ববাসী সতর্ক ও সজাগ থাকুন—প্রভাস ঘোষ

এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ মে এক বিবৃতিতে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লংঘন করে গোপন সামরিক কার্যকলাপ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করার মতো অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এরপর তারা নিজের দোসর জায়নবাদী ইজরায়েলকে সঙ্গে নিয়ে বিনা প্ররোচনায় ইরানের ওপর বর্বর সশস্ত্র আক্রমণ চালিয়েছে। এ বার …

Read More »

সোজা সীমান্তরক্ষীদের কাছে পাঠানোর ফরমান মুখ্যমন্ত্রীর বিজেপি শাসনে কি পুলিশই আদালতের কাজ করবে

এ বার বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি সবচেয়ে বেশি গলা চড়িয়েছিল অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে। সিএএ-র আওতার বাইরের অনুপ্রবেশকারীদের– সোজা কথায় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়া মুসলমানদের ‘ডিটেক্ট’ ও ‘ডিলিট’ করে তারপর তাদের ‘ডিপোর্ট’ করে দেওয়ার হুঙ্কার তাদের প্রায় প্রতিটি প্রচারসভাতেই শোনা গেছে। অনুপ্রবেশকারীদের ডিটেক্ট তথা চিহ্নিত করে তাঁদের ডিলিট অর্থাৎ ভোটার …

Read More »

আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে—শিবদাস ঘোষ

আপনাদের তিনটি জিনিস একসঙ্গে চর্চা করতে হবে। প্রথমত, মার্ক্সবাদ-লেনিনবাদ আপনাদের গভীর ভাবে অধ্যয়ন করতে হবে এবং সেটা সাধারণ ভাবে নয়। আপনাদের মনে রাখতে হবে, শুধু মার্ক্স, এঙ্গেলস, লেনিনের কতকগুলো ‘ইউনির্ভাসাল’ (সাধারণ সর্বজনীন) ভাষ্য আয়ত্ত করার নাম মার্ক্সবাদ-লেনিনবাদ আয়ত্ত করা নয়। ভারতবর্ষের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্ক্সবাদ-লেনিনবাদের বিশেষীকৃত প্রয়োগ পদ্ধতি কী …

Read More »

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

দশ দিনের মধ্যে চারবার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে বিজেপি সরকার। ফলে পেট্রলের দাম লিটার পিছু ৮ টাকা ও ডিজেলের দাম ৭ টাকার বেশি বেড়েছে। এর ফলে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। চাষিরা বাড়তি দামে ডিজেল কিনে সেচের পাম্প চালাতে গিয়ে বিপুল ক্ষতির সামনে পড়ছে। কেন্দ্রের বিজেপি সরকার আদানি-আম্বানির মতো ধনকুবেরদের মালিকানাধীন …

Read More »

১৪ জন শ্রমিক ছাঁটাই পুরুলিয়ার কারখানায় ধর্মঘটে যেতে বাধ্য হলেন শ্রমিকরা

ন্যূনতম মজুরি, শ্রমিকদের আইনসিদ্ধ অধিকার, মর্যাদার সঙ্গে বাঁচা এবং অত্যন্ত অস্বাস্থ্যকর কারখানার শ্রমিকদের সুরক্ষার দাবিতে মুখ খুলেছিলেন শ্রমিকরা। সেই অপরাধে পুরুলিয়ার আনাড়ায় অবস্থিত রেডিকেম পিগমেন্ট প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এআইইউটিইউসি অনুমোদিত ৯০ শতাংশ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী কারখানার একমাত্র রেজিস্টার্ড ইউনিয়নের সম্পাদক মহেশ্বর দাস সহ ১৪ জন শ্রমিককে ছাঁটাই করে দেয়। শ্রমিকদের ন্যায্য …

Read More »

মগরাহাট স্টেশনে হকার উচ্ছেদবিরোধী বিক্ষোভ

দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকায় ২৩ মে হকার উচ্ছেদ করা হবে বলে রেল দপ্তর নোটিস দেয়। যদিও সেই নোটিসে কর্তৃপক্ষের স্বাক্ষর ছিল না। প্রতিবাদে ওই দিন ‘সারা বাংলা হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী, বসতি উচ্ছেদ বিরোধী কমিটি’র আহ্বানে সহস্রাধিক হকার ও সাধারণ মানুষ মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ …

Read More »

ত্রিভাষা নয়, শিক্ষায় দ্বিভাষা নীতি দাবি সেভ এডুকেশন কমিটির

সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক ডঃ তরুণকান্তি নস্কর ২১ মে এক বিবৃতিতে বলেছেন, গত ১৫ মে-র সার্কুলারে কেন্দ্রীয় সরকার, সিবিএসই-র মাধ্যমে তিন-ভাষা সূত্র কার্যকর করার নির্দেশ জারি করেছে। এই নির্দেশে বলা হয়েছে, নবম শ্রেণির শিক্ষার্থীদের তিনটি ভাষা শিখতে হবে। তার মধ্যে অন্তত দুটি অবশ্যই ভারতীয় ভাষা হবে। শিক্ষার্থীরা …

Read More »

এ কী কথা শুনি আজ রাজনাথজির মুখে!

সন্ত্রাসবাদীদের কোনও দেশ হয় না এবং তাদের কোনও ধর্ম নেই। অত্যন্ত সহজ এক সত্য কথা। চিন্তাশীল যে কোনও মানুষ বলবেন, এ আর নতুন কথা কী? নতুন না হলেও বিস্মিত হতে হয়, যদি তা বিজেপির কোনও শীর্ষস্থানীয় নেতার মুখনিঃসৃত হয়। গত ২৮ এপ্রিল কিরঘিজস্তানের রাজধানী বিশকেক-এ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ভুক্ত …

Read More »

পাঠকের মতামতঃ নতুন রঙে কবি-মাসের আকাশে কি দুর্যোগের বার্তা?

কবি-মাসে বাংলার আকাশ বাতাসে নতুন রঙ। এই রঙে কবির নাম উচ্চারিত হয়েছে। কিন্তু সেই উচ্চারণে কবির হৃদয়ের বেদনা উচ্চারিত হয়নি। কবির বিশ্বমায়ের আঁচলপাতা নেই সেই উচ্চারণে। তাই এমন উচ্চারণে বাংলার আকাশ-বাতাসে দুর্যোগ ঘনিয়ে এল কি না, তা সময় বলবে। তবে ঠিক এই মুহূর্তে কবিগুরুর জন্মমাসে কালবৈশাখী মেঘের নতুন রূপ দেখা …

Read More »