Breaking News

suphal

কাকোরি শহিদদের মূর্তি ভেঙে চরম অপরাধ করল বিজেপি সরকার

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৬ মার্চ এক বিবৃতিতে বলেন, সৌন্দর্যায়নের অজুহাতে বিজেপি সরকার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে যে ভাবে কাকোরি ঘটনার তিন শহিদ রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রোশন সিংয়ের মূর্তি ভেঙে দিয়েছে, তা চরম নিন্দনীয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯২৫-এর কাকোরির বিপ্লবী সংগ্রাম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। …

Read More »

‘গণতন্ত্রের ঠিকাদার’ মার্কিন শাসকদের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আমেরিকা জুড়ে গণবিক্ষোভ

 ‘আমরা স্বৈরতন্ত্র চাই না, রাজা চাই না, গণতন্ত্র চাই।’ ‘ট্রাম্প নয়, আমরা জনগণই শেষ কথা বলব।’ এমনই নানা স্লোগানের গর্জন উঠল ২৯ মার্চ আমেরিকার নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, টেক্সাস, বস্টন, ফিলাডেলফিয়া, মিনিয়াপোলিস, ডালাস, শিকাগো, পোর্টল্যান্ড সহ ৫০টি শহরে। লক্ষ লক্ষ মানুষের ক্ষোভের বারুদ ফেটে পড়ল সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের …

Read More »

এনআরএস মেডিকেল কলেজে হকার নিষিদ্ধ করার ঘোষণা, প্রতিবাদ এসইউসিআই(সি)-র

শিয়ালদহের এনআরএস হাসপাতাল চত্বরে কোনও হকার ঢুকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নোটিস জারি করেছে কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে মানুষ এসে হাসপাতাল চত্বরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। হকারদের প্রবেশ বন্ধ করে দিলে তাঁদের নানা অসুবিধার মধ্যে পড়তে হবে এবং তাঁদের বাড়তি খরচের দিকে ঠেলে দেওয়া হবে। এই নোটিসের প্রতিবাদে …

Read More »

ভোট দেওয়ার আগে বিচার করে দেখুন

ভারতের নির্বাচন কমিশন ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের ভোটাধিকারের বিষয়টি অনিশ্চিত রেখেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এটাই নাকি দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা! প্রায় চার মাস ধরে নির্বাচন কমিশনের তুঘলকি কাণ্ডে বিপুল সংখ্যক মানুষকে চূড়ান্ত হয়রানিতে পড়তে হয়েছে। তার জন্য সুপ্রিম কোর্টও তাদের তিরস্কার করেছে। সব মিলে রাজ্যের মানুষের কাছে …

Read More »

কেন্দ্র ও রাজ্য কোনও সরকারেরই হেলদোল নেই, লোকসান থেকে আলু চাষিদের বাঁচতে চাই সংগঠিত আন্দোলন

সাম্প্রতিক অকাল বর্ষর্ণে জেলায় জেলায় আলু চাষের মারাত্মক ক্ষতি হয়েছে। আলু খেত জলে ভাসছে। পচে যাচ্ছে কৃষকের ঘাম রক্ত দিয়ে চাষ করা আলু। কোচবিহারের কৃষক অশ্বিনী বর্মন জানালেন, আলুচাষির বুকের ভেতর এখন শুধু কান্না আর হাহাকার। মেদিনীপুরের কৃষক নেতা প্রভঞ্জন জানা ক্ষোভের সাথে বলেন, চন্দ্রকোণার রাঙামাটি গ্রামের আলু চাষি রাখাল …

Read More »

এসআইআর বিরোধী উত্তাল আন্দোলন জেলায় জেলায়

হলদিবাড়িঃ ১২ মার্চ কোচবিহার জেলার হলদিবাড়িতে গণ মিছিল ও বিডিও অফিস অভিযানকে সামনে রেখে ভোটাধিকার রক্ষা মঞ্চ হলদিবাড়িতে সড়ক অবরোধ করে। সহস্রাধিক মানুষের অংশগ্রহণে গণমিছিল হলদিবাড়ি বিডিও অফিসে আছড়ে পরে। মিছিলে প্রত্যেকের দাবি ছিল নির্বাচন কমিশনের বৈধ নাগরিকদের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং সকল নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। …

Read More »

তৃণমূল সরকারের নেতা-মন্ত্রীদের চরম ঔদাসীন্যই আর জি করে অপমৃত্যুর জন্য দায়ী

সংবাদপত্রের ওপরের পাতা জুড়ে ‘বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা’। ভোটে জিতলে বাংলার উন্নয়নের যে বিপুল প্রতিশ্রুতি রাজ্য সরকার কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে ছাপিয়েছে, তার একেবারে শুরুর দিকেই জ্বলজ্বল করছে সবার জন্য সুস্বাস্থ্যের অধিকার, দুয়ারে চিকিৎসা ইত্যাদি। আর পাতাটি ওল্টালেই শহর কলকাতার অন্যতম প্রাচীন সরকারি হাসপাতাল আর জি করে বছর …

Read More »

এআইডিএসও-র প্রথম সিকিম রাজ্য সাংগঠনিক কনভেনশন

শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার আহ্বানকে সামনে রেখে গ্যাংটকে অনুষ্ঠিত হল এআইডিএসও-র প্রথম সিকিম রাজ্য সাংগঠনিক কনভেনশন। মূল রাজনৈতিক প্রস্তাব পেশ করেন পদার্থবিদ্যার ছাত্রী রেখা শর্মা। প্রস্তাবের সমর্থনে দু’জন প্রতিনিধি বক্তব্য রাখেন। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন মাস কমিউনিকেশনের ছাত্রী রেখা শর্মা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি …

Read More »

তৃণমূল কংগ্রেসের ‘সোনার বাংলা’

সরকারি স্কুল বেহাল রাজ্যের ৬৬ হাজার ৭৪৪টি প্রাথমিক স্কুলের মধ্যে ১১ হাজার ৫১৫টি প্রাথমিক স্কুলে ছাত্রসংখ্যা ৩০ জনেরও কম। ৩ হাজার ৬৬৯টি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫ জনের কম। ৭৪৭ স্কুলে নেই কোনও ছাত্র। ৫ হাজার ১৪৯টি স্কুল চলছে একজন শিক্ষক দিয়ে। সূত্রঃ সমগ্র শিক্ষা মিশন, ২০২৪-২৫ উচ্চ প্রাথমিকে মোট ৬ …

Read More »

বিজেপির ‘রাম রাজত্ব’

স্থায়ী কাজই নেই দেশে শ্রমজীবী মানুষের ৯০ শতাংশই অসংগঠিত বা ‘ইনফরমাল’ কাজ করে। এর মধ্যে ৫৭ শতাংশের বেশি স্বনিযুক্ত, ১৮ শতাংশ বেতনহীন শ্রমিক হিসাবে পারিবারিক কোনও উৎপাদনে কাজ করেন। কারখানা শ্রমিকের ৪২ শতাংশই চুক্তি শ্রমিক। এ দিকে গিগ শ্রমিক অর্থাৎ নানা অনলাইন প্ল্যাটফর্মের হয়ে কোনও নির্দিষ্ট চুক্তিতে অথবা শ্রমিকের স্বীকৃতিছাড়াই …

Read More »