Breaking News

suphal

অঙ্গীকার যাত্রাঃ কোথা থেকে বাংলার কোমল, স্নিগ্ধ মায়েরা, দিদিরা এত শক্তি পেল!

পথ হাঁটছে তারা অক্লান্ত। আকাশ বাতাস আন্দোলিত করে দৃঢ় প্রত্যয়ে তারা পার করছে একের পর এক গ্রাম, শহর, জনপদ। পথ হাঁটছে আমার মা-বোন-দিদি। এক মহান দার্শনিকের কথায়– ‘নারীরা এই সমাজে দু-দু’বার নিপীড়িত’। এই শতাব্দীতে দাঁড়িয়ে এক জন মানুষের মর্যাদা পেতে, দিন এবং রাত্রের বীভৎসতাকে রুখতে তারাই মরণপণ লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ। শত …

Read More »

কেওনঝড়ে পুঁজিমালিকদের কৃষিজমি দখল রুখতে বীরত্বের সঙ্গে লড়ছেন কৃষকরা

ওড়িশার বিজেপি সরকার কেওনঝড় জেলার পাটানা ব্লকের আঠারোটি গ্রামের প্রায় এগারো হাজার একর উর্বর কৃষিজমি জোর করে দখল করার পরিকল্পনা ঘোষণা করেছে। ঘোষণা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। জিন্দাল কোম্পানির সাথে রাজ্য সরকারের ওই সময় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের ঘটনা সরকার গোপন রাখতে চেয়েছিল। কিন্তু কয়েকটি স্থানীয় সংবাদপত্রে সেই …

Read More »

বিএসএফ-এর জুলুমবাজি, হেমতাবাদে কৃষক বিক্ষোভ

উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ ব্লকে চৈনগর অঞ্চলের মাকরহাট বিওপি-র অর্ন্তগত মাকরহাট ও মহিশাগাঁও গ্রামের কৃষকরা বিএসএফ-এর অন্যায় ভাবে ফসল তুলে ফেলে দেওয়া, জুলুমবাজি, বিএসএফ কর্তৃক গ্রামবাসীদের বেগার খাটানোর প্রতিবাদে এবং বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে বর্ডার এলাকার গ্রামের মানুষদের জন্য বিকল্প রাস্তার দাবিতে এআইকেকেএমএস-এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে গণডেপুটেশন …

Read More »

পাঠকের মতামতঃ এ মশাল দিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মের হাতে

অভয়া কাণ্ডের পর প্রায় দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে অথচ বিচার আজও অধরা। তারই মাঝে ঘটে চলেছে একের পর এক ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা। শাসন এবং বিচারের দৈন্যে এ রাজ্য এখন ধর্ষকদের মুক্তাঞ্চল। তবে আশার আলো এখনও পুরো নিভে যায়নি। ১৬ ডিসেম্বর দেখলাম বিশাল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে, পায়ে …

Read More »

আন্দোলনে টোটো চালকরা

অস্বাভাবিক রেজিস্টে্রশন ফি, রিনিউয়াল ফি, ফাইন ও অযৌক্তিক বিধিনিষেধের বিরুদ্ধে এবং ১২ দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত, সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের পক্ষ থেকে দুই হাজারের বেশি চালক ১৮ ডিসেম্বর পরিবহণ মন্ত্রীর কাছে ডেপুটেশন দেন। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে সমবেত শ্রমিকদের একটি সংক্ষিপ্ত সভা হয়। …

Read More »

সঠিক ভোটার তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ

সঠিক ভোটার তালিকা প্রকাশের দাবিতে ১৭ ডিসেম্বর রাজ্যের সর্বত্র বিডিও অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে। দক্ষিণ ২৪ পরগণা বহড়ু কলুর মোড় থেকে মিছিল করে বিডিও অফিসে যান বহু সংখ্যক কর্মী-সমর্থক। সেখানে কর্মসূচি পরিচালনা করেন দলের বারুইপুর সাংগঠনিক জেলা নেতারা। …

Read More »

কাকোরি শহিদ স্মরণে সভা

২১ ডিসেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার এবং কাকোরি মামলার মহান শহিদ রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান, রোশন সিং এবং রাজেন্দ্র নাথ লাহিড়ীর স্মরণে বিহারের করহারা গ্রামে এক সভা হয়। সভাপতিত্ব করেন কপিলদেব প্রসাদ। সভায় এসইউসিআই(কমিউনিস্ট)-এর বিহার রাজ্য কমিটির সদস্য সূর্যকর জিতেন্দ্র বলেন, কাকোরি মামলার শহিদদের জীবন ও আদর্শ জনগণের মধ্যে …

Read More »

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদী শাসকরা ক্ষুদ্র দেশ ভেনেজুয়েলাকে বৃহত্তম নৌবহর দিয়ে ঘিরে ফেলেছে। তারা ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং দেশের …

Read More »

আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির ডাক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি এআইইউটিইউসি-র

ন্যায়সঙ্গত দাবিতে ২৩ ডিসেম্বর থেকে আশাকর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মীরা কোটি কোটি গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত। এই অবস্থায় আশা ও পৌর স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের দাবি জানিয়ে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস মুখ্যমন্ত্রীকে ২২ ডিসেম্বর এক চিঠিতে …

Read More »

স্মার্ট মিটারের প্রতিবাদে মধ্যপ্রদেশে কনভেনশন

স্মার্ট মিটার বসানোর জন্য পুলিশ এবং গুন্ডা পাঠিয়ে গ্রাহকদের উপর বলপ্রয়োগ করছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এর প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলেছে ‘মধ্যপ্রদেশ বিজলি উপভোক্তা সংগঠন’। সংগঠনের ডাকে ১৮ ডিসেম্বর গোয়ালিয়রের ‘গুড়িগুড়া নাকাতে’ গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য নেতা মনীশ শ্রীবাস্তব, রূপেশ জৈন প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন এলাকা থেকে …

Read More »