Breaking News

suphal

ইতিহাসের অমোঘ নিয়মেই সমাজ দুটো ভাগে বিভক্ত হয়েছে, একে অস্বীকার করার উপায় নেই—শিবদাস ঘোষ

আমাদের সমাজ– আমরা চাই বা না চাই– শ্রেণিবিভক্ত সমাজ, শোষক ও শোষিতে বিভক্ত সমাজ। এটা একটা সাদামাটা কথা। এর একদিকে কোটি কোটি শোষিত জনসাধারণ যারা শ্রমের বিনিময়ে কোনওমতে তাদের দিন গুজরান করছে, অপর দিকে মুষ্টিমেয় শোষক শ্রেণি যারা দেশের ধনসম্পদ যতটুকু রয়েছে তার মালিক এবং তার কর্তৃত্ব করছে– মানুষের পরিশ্রম …

Read More »

দুয়ারে চিকিৎসা ভাঁওতা, বলছেন ডাক্তার শামস

কলকাতাঃ এন্টালি কেন্দ্রের এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী হিসেবে এ বারের ভোটে লড়ছেন শামস মুসাফির। পেশায় চিকিৎসক এই প্রার্থীর নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনস্বাস্থ্য, প্রান্তিক মানুষের অধিকার এবং চিকিৎসা ব্যবস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই চিকিৎসক সাধারণ মানুষের দুর্দশার কথা খুব ভাল করেই বোঝেন, আর …

Read More »

এসআইআর-এর আপিলের জন্য সহায়তা কেন্দ্র কোচবিহারে

বৈধ বাতিল ভোটারদের পাশে দাঁড়াতে কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে একটি বিশেষ সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক চালু করেছে ভোটাধিকার রক্ষা মঞ্চ, কোচবিহার। এই উদ্যোগের সব থেকে উল্লেখযোগ্য দিক হল সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সাধারণ মানুষের জটিল আইনি ও অন্যান্য সমস্যা সমাধানে প্রতিদিন এই কেন্দ্রে উপস্থিত থেকেছেন আইনজীবী …

Read More »

মোদিজির জানা উচিত শুধু হিন্দুরা নয় এ রাজ্যের মুসলমানরাও বাঙালি

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, সভায় সভায় বিজেপি নেতাদের ভাষণে সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ ততই তীব্র হচ্ছে। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে যে রাজ্যে, সেই পশ্চিমবঙ্গে মুসলমান বিদ্বেষ ছড়ানোই এ বার তাঁদের মূল অস্ত্র। ক্ষমতা দখলের উদগ্র লোভ এমন ভাবে তাঁদের চেতনা ছেয়ে রয়েছে যে, সেই অস্ত্রটি ব্যবহার …

Read More »

শ্রমিক ছাঁটাইয়ের দায় যন্ত্রের থেকেও বেশি মুনাফালোভী পুঁজিবাদী ব্যবস্থার

২০ বছর চাকরি-জীবন কাটানোর পর কাউকে যদি ‘বেকার’ ঘোষণা করা হয়, তার অনুভূতিটা ঠিক কী রকম হবে? বছরের পর বছর দক্ষতার সাথে চাকরি করে স্বচ্ছন্দে সংসার প্রতিপালন করে যে কর্মীটি হঠাৎ একটি ই-মেলে জানতে পারলেন, তার কাজটি আর নেই, পরের দিন থেকে তাকে আর চাকরি ক্ষেত্রে যেতে হবে না, দুঃখে-আত্মগ্লানিতে …

Read More »

আন্দোলনের চাপে ওড়িশায় কৃষক নেতাদের মুক্তি

ওড়িশার কেওনঝড় জেলার পাটানা ব্লকের যমুনাপোশী গ্রামের উর্বর বহুফসলি জমিতে মেগাস্টিল প্ল্যান্ট তৈরির জন্য জিন্দাল গোষ্ঠী ও পস্কো কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে কৃষকরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন। পুলিশ আন্দোলনের অন্যতম নেতা প্রকাশ মল্লিক সহ কৃষক নেতাদের ৩১ মার্চ গভীর রাতে গ্রেপ্তার করে এবং বহু কৃষকের নামে মিথ্যা মামলা …

Read More »

ঘাটশিলায় রাজনৈতিক শিক্ষাশিবির

২-৪ এপ্রিল এআইডিএসও বিহার রাজ্য কমিটির উদ্যোগে ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা শিক্ষাকেন্দ্রে একটি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। ১৭টি জেলা থেকে ৩০০ জন প্রতিনিধি নানা বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড মণিশংকর পট্টনায়ক বক্তব্য রাখেন। সংগঠনের সর্বভারতীয় সভাপতি সৌরভ ঘোষ ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষীদের …

Read More »

এস আই আরঃ নির্বাচন কমিশনারকে এসইউসিআই(সি)-র খোলা চিঠি

এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ৩১ মার্চ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নিচের খোলা চিঠিটি দেওয়া হয়েছে। আপনার অজানা থাকার কথা নয় যে, এই রাজ্যে যে ধরনের এসআইআর প্রক্রিয়া আপনি শুরু করেছেন, তা সুষ্ঠু ভাবে পরিচালিত করতে অন্তত এক বছরের বেশি সময় প্রয়োজন। সেই কাজ আপনি মাত্র তিন মাসের মধ্যে …

Read More »

 এসআইআরঃ কার বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ মানুষের নাকি আইনের?

হঠাৎ যদি কোনও দিন কোনও দুঃস্বপ্নে দেখেন আপনার পায়ের তলায় কোনও মাটি নেই– কী অনুভূতি হবে? আর স্বপ্নটা যদি সত্যিই হয়? যদি আপনি দেখেন আপনার কোনও দেশ নেই, আপনি আছেন অথচ নেই, আপনি ডিলিটেড, ঠিক কী অনুভূতি হতে পারে? যে কোনও মানুষেরই আপাত শান্ত স্বাভাবিক জীবনের ছন্দ ওলটপালট হয়ে যাবে …

Read More »

সর্বনাশা জাতীয় শিক্ষানীতি প্রতিরোধে কনভেনশন দিল্লিতে

সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এআইডিএসও যে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছিল, ২৯ মার্চ তার সমাপ্তি কর্মসূচি অনুষ্ঠিত হল দিল্লির যন্তরমন্তরে। স্বাধীনতা আন্দোলনের মহান যোদ্ধা বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহিদ দিবস ২৩ মার্চ স্মরণে এ দিন সেখানে ‘জনসাধারণের শিক্ষা বাঁচাও’ শীর্ষক একটি কনভেনশন হয়। কর্মসূচি শুরু হয় …

Read More »