Breaking News

suphal

মেছেদায় শিশু-কিশোর উৎসব

শিশু-কিশোর সংগঠন কমসোমলের পরিচালনায় ৮ মার্চ শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মেছেদার বিদ্যাসাগর হলে। শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ প্রসারের লক্ষ্যেই এই উৎসব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। অঙ্কন প্রতিযোগিতা, স্মৃতি দৌড়, রিলে রেস, সমবেত সঙ্গীত, …

Read More »

পাঁশকুড়ায় মোটরভ্যান চালকদের শিক্ষা শিবির

৭ মার্চ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হাওড়া জেলার আগুয়ান মোটরভ্যান চালক ও সংগঠকদের নিয়ে শ্রমিক-শ্রেণিগত চেতনার মানোন্নয়নের উদ্দেশ্যে প্রশ্ন-উত্তর ভিত্তিক ক্লাস আয়োজিত হয় পাঁশকুড়া ব্যবসায়ী সমিতি হলে। নানা প্রশ্ন ধরে সামগ্রিক ভাবে …

Read More »

স্কুলে সেমেস্টার বাতিলের দাবিতে মুর্শিদাবাদে ছাত্রদের ডিআই অভিযান

অবৈজ্ঞানিক সেমেস্টার প্রথা, ৮২০৭টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত ও স্কুলে কেন্দ্রীয়বাহিনী রাখার সিদ্ধান্ত বাতিল, অতিরিক্ত ভর্তি ফি ফেরত, শিক্ষক নিয়োগ সহ স্কুল-পরিকাঠামোর উন্নয়ন, পরিবহণে ছাত্রছাত্রীদের কনসেশন সহ নানা দাবিতে এআইডিএসও-র মুর্শিদাবাদ জেলা কমিটির নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা ডিআই দফতর অভিযান করল ১২ মার্চ। তাদের প্রশ্ন, বাড়তি ফি-র বোঝায় জেলার একটি বড় অংশের …

Read More »

মালদায় পার্টি অফিস উদ্বোধন

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করার লক্ষ্যকে সামনে রেখে ৮ মার্চ এসইউসিআই (কমিউনিস্ট)-এর মালদা জেলা অফিসের উদ্বোধন হয় শহরের বুড়াবুড়িতলা এলাকায়। উদ্বোধন করেন দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দ কুণ্ডু, রাজ্য কমিটির সদস্য জৈমিনী বর্মন এবং দলের …

Read More »

ক্যানিংয়ে এসইউসিআই(সি)-র কার্যালয় উদ্বোধন

এস ইউ সি আই (সি) ক্যানিং সাংগঠনিক জেলা কার্যালয় উদ্ধোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২ মার্চ ক্যানিং বাসস্ট্যান্ডে। প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সান্টু গুপ্ত ও নন্দ কুণ্ডু এবং রাজ্য …

Read More »

ভোটাধিকার রক্ষায় রাজ্যের সর্বত্র সক্রিয় এসইউসিআই(সি)

পশ্চিমবঙ্গে ৬৩ লক্ষ মানুষকে বিবেচনাধীন বলে দাগিয়ে দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে যে ৫ লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের একটা বড় অংশই বৈধ ভোটার। এ ভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সারা রাজ্যজুড়ে বিক্ষোভ দেখায় এসইউসিআই(সি)। ২ মার্চ দলের পক্ষ …

Read More »

আমেরিকা প্রকাশ্যেই ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছে

পশ্চিম এশিয়ার আকাশে এখন ডানা ঝাপটাচ্ছে সাম্রাজ্যবাদী শকুনের দল। এবার লক্ষ্য ইরান। আজকের দিনের অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সামান্য ভুলও করে না। অথচ ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েল সাম্রাজ্যবাদী চক্র হামলা শুরু করার পরে পরেই ইরানে ৬ থেকে ১২ বছর বয়সী মেয়েদের একটি স্কুল মিসাইল হানায় ধ্বংস হয়ে গেল। …

Read More »

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণের উপর গ্যাসের দামবৃদ্ধির বোঝা চাপাল বিজেপি সরকার

মূল্যবৃদ্ধির চাপে এমনিতেই দিশেহারা দেশের মানুষ। তার উপর নতুন করে রান্নার গ্যাসের দামবৃদ্ধির বোঝা চাপিয়ে দিল কেন্দে্রর বিজেপি সরকার। যুদ্ধের অজুহাতে গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হল। বাণিজ্যিক সিলিন্ডারে বাড়ানো হল ১১৪.৫০ টাকা। গত এপ্রিলেই রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল বিজেপি সরকার। অথচ ইরানের উপর মার্কিন-ইজরায়েল …

Read More »

হলদিয়ায় দলের অফিস উদ্বোধন

পূর্ব মেদিনীপুরে হলদিয়ার চৈতন্যপুরে এসইউসিআই(সি) অফিসের উদ্বোধন হয় ৪ মার্চ। উদ্বোধন করেন ঘাটশিলার মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রের অন্যতম ইনচার্জ মলয় বসু। উপস্থিত ছিলেন দলের পলিটবুুরো সদস্য সৌমেন বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরূপা দাস, অমল মাইতি, নন্দ পাত্র ও পূর্ব মেদিনীপুর উত্তর …

Read More »

ঝাড়গ্রামে বিদ্যুৎ গ্রাহকদের মিছিল ও বিক্ষোভ

সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে ৫ মার্চ ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজারের কাছে বিদ্যুৎ গ্রাহকদের আট দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি হয়। ডেপুটেশনে ডিভিশনাল ম্যানেজার এবং স্টেশন ম্যানেজার গ্রাহকদের সমস্যাগুলি শুনে দাবি কার্যকর করার পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সারা …

Read More »