Breaking News

suphal

অভয়ার ন্যায়বিচারের দাবিতে সিবিআই অভিযান

দীর্ঘ ১৭ মাস পর যখন অভয়ার ন্যায় বিচার না পেয়ে মানুষ ক্ষুব্ধ, হতাশ সেই সময় ‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’-এর পক্ষ থেকে ১৫ জানুয়ারি কলকাতা সিবিআই দপ্তরে ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা যোগদেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আরজিকর আন্দোলনের নেতা …

Read More »

রায়দিঘিতে কৃষি-বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের জয়

দক্ষিণ ২৪ পরগণায় রায়দিঘি গ্রাহক পরিষেবা কেন্দ্রের অধীন এলাকার বোরো চাষিরা চাষের জন্য বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। অস্থায়ী বিদ্যুৎ সংযোগের দাবিতে ২৪ ডিসেম্বর ও ৫ জানুয়ারি বিক্ষোভ দেখান তারা। রায়দিঘি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার চাষিদের বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। চাষিরা তারপরও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ১৪ জানুয়ারি আবার …

Read More »

ছত্তিশগড়ে এন আর এল এম কর্মীদের বিক্ষোভ

ছত্তিশগড়ের রায়পুরে ১২টি জেলার শত শত মহিলাকর্মী বিক্ষোভ দেখালেন। এই বিক্ষোভের ডাক দিয়েছিল এআইইউটিইউসি অনুমোদিত এনআরএসএলএম ‘কৃষি সখী পশু সখী সংঘ’ ১৫ জানুয়ারি সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবিতে। এই কর্মীদের রাজ্য সরকার মাসে মাত্র ১৯১০ টাকা ভাতা দেয়। কিন্তু কাজের প্রয়োজনে তাঁদের পকেট থেকেই খরচ করতে হয় ৫ হাজার টাকার …

Read More »

টাকার থলিই যখন ‘গণতন্ত্রে’র প্রাণভোমরা

সে দিন হঠাৎ দেখি চার যুবক বাড়ির দরজায় হাজির। হাতে গেরুয়া পতাকার ছবি দেওয়া দামি কাগজের রঙিন ফোল্ডার। কী ব্যাপার? না, কাকু আমরা শক্তিশালী ভারত গড়ার ব্যাপারে এসেছি, আপনারও সাহায্য দরকার। বললাম, শক্তিশালী ভারত গড়বে, ভাল কথা। কিন্তু তোমরা কারা? তোমাদের তো আগে কখনও দেখিনি। বললে, আমরা পাশের পাড়ায় থাকি। …

Read More »

ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের রক্তক্ষয়ী সংগ্রামকে অভিনন্দন — এস ইউ সি আই (কমিউনিস্ট)

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ জানুয়ারি এক বিবৃতিতে ইরানের জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরানে ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণ বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছেন৷ আর্থিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে এই সাহসিক লড়াইয়ে শত শত মানুষ প্রাণ বলি দিয়েছেন৷ আমরা এই লড়াইকে …

Read More »

আশাকর্মীদের দাবি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি এআইইউটিইউসি-র

আশাকর্মীদের দাবি অবিলম্বে পূরণ করার আবেদন জানিয়ে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ১০ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে নিচের চিঠিটি দেনঃ আপনি জানেন যে, গ্রামীণ ও শহরের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করেন যাঁরা, সেই আশাকর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীরা তাঁদের ন্যায়সঙ্গত দাবিগুলি নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন। তাঁদের …

Read More »

ভেনেজুয়েলায় মার্কিন হানাদারি কী উদ্দেশ্যে

ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত ৩ জানুয়ারি আমেরিকার কম্যান্ডো বাহিনি আচমকা হানা দিয়ে অপহরণ করে বন্দি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁদের বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ তুলে জানিয়েছেন আমেরিকায় এর বিচার হবে। ভেনেজুয়েলার শাসনভার নেবে আমেরিকা এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনাও পাঠানো হবে। …

Read More »

সাম্রাজ্যবাদ যত দিন থাকবে তত দিন যুদ্ধের সম্ভাবনাও থাকবে — লেনিন

সাধারণভাবে সাম্রাজ্যবাদ গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, জাতীয় প্রশ্নেও (জাতীয় আত্ম-নিয়ন্ত্রণের অর্থে) সাম্রাজ্যবাদ গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, পদদলিত করতে চায়। সাম্রাজ্যবাদ গড়ে উঠলে গণতান্ত্রিক অধিকার অর্জন করা, অর্থাৎ স্বাধীন প্রজাতন্ত্র গঠন, সৈন্যবাহিনীর সৃষ্টি, জনসাধারণের দ্বারা প্রশাসক নির্বাচিত করা এই সমস্ত কিছু একই মাত্রায় এবং একই ভাবে অর্জন করা প্রাক-একচেটিয়া পুঁজিবাদের তুলনায় …

Read More »

বাংলাদেশ নিয়ে মায়াকান্না থামিয়ে  আয়নায় মুখ দেখুক বিজেপি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং দীপু চন্দ্র দাসের হত্যায় সরকারি ভাবে ‘উদ্বেগ’ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গণতান্ত্রিক শাসনের অন্যতম শর্ত যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা, তাদের আগলে রাখা, তাদের স্বার্থ ক্ষুণ্ন করতে না দেওয়া– তখন মনে হতে পারে বিজেপি সরকার বেশ উচিত কাজই করেছে! কিন্তু ভারতে? কেন্দ্রীয় সরকারি দল বিজেপি …

Read More »

পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিতাড়ন ও নিপীড়ন বন্ধ, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, এসআইআর-এর অজুহাতে ভোটার তালিকা থেকে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র রোধ ও শুনানিতে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকের পক্ষে পরিবারের সদস্যের প্রতিনিধিত্ব করার অধিকার সহ ৬ দফা দাবিতে ৬ জানুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত অল ইন্ডিয়া …

Read More »