
রাজ্য সরকার আরোপিত বিধি নিষেধের ফলে রাজ্যের সমস্ত পশুপক্ষী হাট বন্ধ রয়েছে ২৬ মে থেকে। হাটগুলিকে কেন্দ্র করে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। ফলে গ্রামীণ অর্থনীতি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাঁকুড়ার পশুপক্ষী হাটগুলি খোলার দাবিতে এর সাথে যুক্ত শত শত মানুষ ১৮ জুন বাঁকুড়া শহরে মিছিলে শামিল হন। হিন্দু স্কুল বটতলা থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় জেলা প্রাণীসম্পদ উন্নয়ন দফতরে। জেলার বিভিন্ন হাটের সমন্বয়ে গঠিত ‘বাঁকুড়া জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতি’র নেতৃবৃন্দ প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডাইরেক্টরের কাছে দাবিপত্র পেশ করেন। কলকাতায় প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগীয় মন্ত্রীর দপ্তর অভিযানের লক্ষ্যে জেলায় জেলায় প্রস্তুতি চলছে।