
মধ্যপ্রদেশের বিজেপি পরিচালিত রাজ্য সরকার ১৮টি কমিউনিটি হেলথ সেন্টারকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরে তারা রাজ্যের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালকেও বেসরকারি তুলে দেওয়ার পথে এগোচ্ছে। এর প্রতিবাদে গুনা জেলায় গড়ে উঠেছে ‘হাসপাতাল বাঁচাও সংঘর্ষ সমিতি’। সমিতির পক্ষ থেকে ২৩ জুন গুনা জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ সভা হয়। সমিতির সংগঠক মনীশ শ্রীবাস্তব, গুনা শহরের বিশিষ্ট নাগরিক নরেন্দ্র মাদোরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।