Breaking News

suphal

এস আই আরঃ ভোটার তালিকা থেকেই কারচুপি শুরুর ছক

নাগরিক হেনস্থার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অভূতপূর্ব জনবিক্ষোভের জন্ম দিয়েছে। বিজেপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল, নানা নাগরিক সংগঠন এই পাহাড় প্রমাণ দুর্ভোগের প্রতিবাদে সোচ্চার হয়েছে। ব্লকে ব্লকে এবং রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখিয়েছে এসইউসিআই(সি)। সুপ্রিম কোর্টে নানা সংগঠনের পক্ষ থেকে মামলাও হয়েছে। প্রবল ক্ষোভের ঢেউ …

Read More »

ব্যাপক পুলিশি হামলা সত্ত্বেও আন্দোলনে অবিচল আশাকর্মীরা

স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ বহু গণআন্দোলনের ইতিহাস রচনা করেছে। কিন্তু এ বছর ২১ জানুয়ারি রাজ্য জুড়ে কোটি কোটি মানুষ প্রত্যক্ষ করল এক অভূতপূর্ব সংগ্রামের চেহারা। পাহাড় থেকে সমুদ্র প্রতিটি জেলার প্রত্যন্ত গ্রাম, শহর এবং মহানগরী কলকাতায় একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকার সে দিন যেন যুদ্ধ ঘোষণা করেছিল। কাদের বিরুদ্ধে এই যুদ্ধ? …

Read More »

আসামে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র তীব্র প্রতিবাদ এসইউসিআই(সি)-র

আসামে বিজেপি সরকার লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ব্যাপক ভাবে বাদ দেওয়ার জন্য একটি দুষ্টচক্র কাজ করে চলেছে। এসইউসিআই(সি)-র আসাম রাজ্য কমিটি ২২ জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এক প্রতিবাদপত্রে জানিয়েছে, নানা সময় জমি থেকে উৎখাত হওয়া …

Read More »

কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক-কর্মচারী বিরোধী নীতির প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি রাজ্যে শিল্প ধর্মঘট

১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট এবং ভারতের অন্যান্য রাজ্যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এআইইউটিইউসি সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং কর্মচারীদের অন্যান্য সর্বভারতীয় ফেডারেশন। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা থাকায় সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট হবে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কেন এত প্রতিবাদ? কারণ ২৯টি শ্রম আইন বাতিল করে যে …

Read More »

কেবল মাত্র সংগ্রামই শিক্ষিত করে তোলে শোষিত শ্রেণিকে – ভি আই লেনিন

সমস্ত বুর্জোয়া আর তাদের অদূরদর্শী ধুয়োধরা মোসাহেব সামাজিক-সংস্কারপন্থীরা যখন নীকিবাগীশ ভঙ্গিতে জনগণের ‘শিক্ষা’র কথা বলে, তখন আসলে তারা স্কুলমাস্টারি গোছের, পণ্ডিতম্মন্যসুলভ কিছু একটাকে বোঝাতে চায়। ‘শিক্ষা’ বলতে তারা এমন একটা কিছুর কথা বলতে চায়, যা জনসাধারণকে নীতিভ্রষ্ট করে এবং বুর্জোয়া সংস্কারে নিমজ্জিত করে। জনগণের প্রকৃত শিক্ষাকে তাদের নিজেদের স্বাধীন, রাজনৈতিক …

Read More »

প্যালেস্টিনীয়দের কবরের উপরে ট্যুরিস্ট হাব নির্মাণের মার্কিন ছক শতাব্দীর নিকৃষ্টতম অপরাধ

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘‘মধ্য প্রাচ্যে নিজের স্বার্থের দোসর ইজরায়েলকে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ গাজায় নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ প্যালেস্টিনীয়কে হত্যা করেছে। সেখানকার সমস্ত বাড়িঘর, স্কুল, হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জঘন্য কাজের নিন্দা করেছে গোটা …

Read More »

পাঠকের মতামত প্রসঙ্গঃ আশাকর্মী আন্দোলন

লক্ষ লক্ষ শিক্ষিত বেকার। তাদের হাতে কাজ নেই, বেঁচে থাকার জন্য ন্যূনতম উপার্জনের সুযোগ নেই। আর এই বেকারত্বের ফায়দা লুটছে দেশের সরকার, রাজ্যে রাজ্যে থাকা সরকার আর বেসরকারি শিল্প প্রতিষ্ঠান। এক দিকে বেসরকারি শিল্প সংস্থায় সস্তায় শ্রমিক নিয়োগ হচ্ছে, শ্রমিকদের উপর নেমে আসছে মালিক শ্রেণির নির্মম শোষণ নিপীড়ন, আবার অন্য …

Read More »

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের ভাতা বৃদ্ধির দাবিতে রাজভবন অভিযান

আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি এবং ডিম, সব্জি, জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বরাদ্দ বৃদ্ধি ও দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে ২০ জানুয়ারি কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কয়েক হাজার কর্মীর সুসজ্জিত মিছিল ধর্মতলায় গিয়ে বিক্ষোভ দেখায়। বিশাল পুলিশ বাহিনী কলকাতা কর্পোরেশনের কাছে মিছিল …

Read More »

ডায়মন্ডহারবারে ছাত্র শিবির

দক্ষিণ ২৪ পরগণায় এআইডিএসও-র ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে ১০-১১ জানুয়ারি কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে দুই শতাধিক ছাত্র প্রতিনিধির উপস্থিতিতে ছাত্র শিবির অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে ১০ জানুয়ারি শিবিরের সূচনা হয়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৬টি টিম ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে। আবৃত্তি, নাটক, গান, নাচ, …

Read More »

এসআইআর-এর নামে মানুষের হয়রানির প্রতিবাদ

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী সহ সাধারণ মানুষের হয়রানি, নানা অজুহাতে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার প্রতিবাদে ও এআই দিয়ে নাগরিকত্ব প্রমাণের পদ্ধতি বাতিল, নথির সরলীকরণ করা, যথেষ্ট সময় নিয়ে ত্রুটিহীন তালিকা তৈরি, নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর আতঙ্কে মৃত্যুর দায় নেওয়া এবং পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, …

Read More »