Breaking News

ভাতা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী ঐক্যমঞ্চের বিক্ষোভ

প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে প্রতি মাসে ৫,০০০ টাকা করা, প্রতিবন্ধী হকারদের ট্রেনে এবং স্টেশনে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া ও তাদের ওপর দুর্ব্যবহার বন্ধ করা এবং ১০০ পয়েন্ট রস্টারে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সংরক্ষিত পদ পুনর্বহাল করা প্রভৃতি দাবিতে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে ৩ জুলাই কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যালয়ের পাশে বিশাল অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। প্রবল দাবদাহ উপেক্ষা করে এই কর্মসূচিতে পাঁচ শতাধিক প্রতিবন্ধী মানুষ শামিল হন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে প্রতিনিধি দল কথা বলতে গেলে সেখানে কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেখা করেননি। এর প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে এস এন ব্যানার্জী রোড অবরোধ করা হয়। পুলিশের হস্তক্ষেপে অবশেষে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং দাবিগুলি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও বিধানসভায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।