আরাবল্লী পর্বতমালাকে পরিকল্পিত ভাবে ধবংস করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ও ক্ষতিগ্রস্ত আদিবাসী জনগণের বিক্ষোভ-আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে ২৪ ডিসেম্বর এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের নেতৃত্বাধীন এক কমিটির প্রস্তাব অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট …
Read More »শুনানিতে হয়রানি অত্যাচারের পর্যায়ে এসইউসিআই (কমিউনিস্ট)
দলের পশ্চিবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে বিক্ষোভ ও ডেপুটেশন এবং ১৭ ডিসেম্বর দেওয়া স্মারকলিপিতে আমাদের দলের তরফ থেকে সাধারণ মানুষের হয়রানির যে আশঙ্কা সিইও-র কাছে আগেই ব্যক্ত করা হয়েছিল, আজ তার বাস্তব রূপ প্রত্যক্ষ করছি। শুনানির নামে সাধারণ …
Read More »বার বার ট্রেন ভাড়া বাড়ানো নিন্দনীয় –এস ইউ সি আই (সি)
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্মীসংখ্যা বৃদ্ধির যুক্তিহীন অজুহাতে ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বার, রেলের সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত– সমস্ত শ্রেণির ভাড়া ২৬ ডিসেম্বর থেকে নির্বিচারে এবং একতরফা ভাবে বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমে ট্রেন ভাড়া বৃদ্ধি …
Read More »মাধ্যমিক পরীক্ষার সময় এসআইআর-এর শুনানি প্রতিবাদ এআইডিএসও-র
আসন্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর-এর শুনানির পরিকল্পনার বিরোধিতা করে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ১৯ ডিসেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, রাজ্যে এসআইআর-এর জন্য ইতিমধ্যেই স্কুলের পঠনপাঠন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর-এর শুনানি হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক শুরু হচ্ছে। রাজ্যে …
Read More »ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদী শাসকরা ক্ষুদ্র দেশ ভেনেজুয়েলাকে বৃহত্তম নৌবহর দিয়ে ঘিরে ফেলেছে। তারা ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং দেশের …
Read More »বিমা ব্যবসায় বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ, বিরোধিতায় এসইউসিআই (সি)
এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, এক টানা বেসরকারিকরণের লাইন অনুসরণ করে কেন্দ্রের বিজেপি সরকার ভারতের বিমা কোম্পানিগুলির বেসরকারিকরণের দরজাও হাট করে খুলে দিল। সরকারি সর্বশেষ ঘোষণা অনুযায়ী এলআইসি (যার তহবিলের পরিমাণ ৩৪ লক্ষ কোটির টাকাও বেশি) সহ সমগ্র বিমা ব্যবসাতে …
Read More »ভোটবাজ দলগুলির ধর্মোন্মাদনা তৈরির অপচেষ্টার তীব্র নিন্দা
মন্দির-মসজিদ-গীতাপাঠের রাজনীতির তীব্র সমালোচনা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৭ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, আজ বিজেপির মদতে ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ হল। গতকাল মুর্শিদাবাদে বারবার দল পাল্টানো এক বিধায়ক ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাস করলেন। এ সবের সুযোগ নিতে কিছু রাজনৈতিক শক্তিকে উদগ্রীব হতে দেখা …
Read More »সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের রেনেসাঁ ও স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অজ্ঞতারই প্রকাশ — এস ইউ সি আই (কমিউনিস্ট)
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৮ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র রচিত ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে ৮ ডিসেম্বর সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী যেভাবে সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদা’ সম্বোধন করেছেন এবং আপত্তি ওঠার পর ‘বঙ্কিমবাবু’ বলেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু। বিপ্লবী সূর্য সেনকেও তিনি ‘মাস্টার …
Read More »শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড চালুর তীব্র প্রতিবাদ
এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ নভেম্বর এক বিবৃতিতে বলেন, চূড়ান্ত শ্রমিক বিরোধী, জনবিরোধী ও একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষাকারী শ্রমকোড চালু করা এবং ২৯টি শ্রম আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারের একতরফা ভয়ানক ফরমানের আমরা তীব্র নিন্দা করছি। বিহার নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ঠিক পর পরই এই শ্রমকোড …
Read More »দিল্লি বিস্ফোরণে মৃত্যুতে গভীর শোকপ্রকাশ এসইউসিআই(সি)-র
এসইউসিআই(সি) সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১১ নভেম্বর এক বিবৃতিতে বলেন, দিল্লির লালকেল্লা সংলগ্ন জনবহুল পর্যটন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন নিরীহ নাগরিকের মৃত্যু এবং আরও বহু মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সরকার এই ঘটনাকে নাশকতামূলক কার্যকলাপ বলে দাবি করেছে। আমরা দৃঢ়ভাবে মনে করি, …
Read More »