
হকার উচ্ছেদ নিয়ে হাইকোর্টের আপাতত স্থগিতাদেশ সম্পর্কে এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৮ জুন এক বিবৃতিতে বলেন,
১৭ জুনের রায়ে রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে পুনর্বাসন না দিয়ে সমাজের প্রান্তিক শ্রেণির এই মানুষদের বিরুদ্ধে রাজ্য সরকারের বুলডোজার রাজনীতির বিরোধিতা করে আন্দোলন গড়ে তুলেছি। হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে আমাদের দাবি মান্যতা পেয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে হাইকোর্টের এই আদেশ মেনে অবিলম্বে হকার উচ্ছেদ বন্ধ করার দাবি করছি।