Breaking News

প্রেস রিলিজ

কেন্দ্রীয় বাজেট অন্তঃসারশূন্য ফাঁকা বুলি

বার্ষিক বাজেট ২০২৬ বক্তৃতার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, এসইউসিআই(কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘‘আজ অর্থমন্ত্রী ২০২৬ সালের যে বাজেট পেশ করেছেন, তাতে দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির কোনও ছবি প্রত্যাশিত ভাবেই নেই। বরং এটি বিজেপি সরকারের ‘জমকালো’ কর্মক্ষমতার সুন্দর ভাবে তৈরি স্ব-প্রশংসনীয় দলিল যা সন্দেহজনক ভাবে সংকলিত …

Read More »

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় সরকার ও শাসক দলেরই

আনন্দপুর বাইপাসের নাজিরাবাদে ২৬ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৮ জন মৃতের দেহাংশ উদ্ধার ও এখনও পর্যন্ত ২৩ জনের নিখোঁজের ঘটনায় রাজ্যবাসী স্তম্ভিত। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কাই স্পষ্ট হচ্ছে। এই …

Read More »

প্যালেস্টিনীয়দের কবরের উপরে ট্যুরিস্ট হাব নির্মাণের মার্কিন ছক শতাব্দীর নিকৃষ্টতম অপরাধ

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, ‘‘মধ্য প্রাচ্যে নিজের স্বার্থের দোসর ইজরায়েলকে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ গাজায় নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ প্যালেস্টিনীয়কে হত্যা করেছে। সেখানকার সমস্ত বাড়িঘর, স্কুল, হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই জঘন্য কাজের নিন্দা করেছে গোটা …

Read More »

ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের রক্তক্ষয়ী সংগ্রামকে অভিনন্দন — এস ইউ সি আই (কমিউনিস্ট)

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ জানুয়ারি এক বিবৃতিতে ইরানের জনগণের বীরত্বপূর্ণ সংগ্রামকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরানে ইসলামিক মৌলবাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ইরানের জনগণ বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছেন৷ আর্থিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে এই সাহসিক লড়াইয়ে শত শত মানুষ প্রাণ বলি দিয়েছেন৷ আমরা এই লড়াইকে …

Read More »

আশাকর্মীদের দাবি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি এআইইউটিইউসি-র

আশাকর্মীদের দাবি অবিলম্বে পূরণ করার আবেদন জানিয়ে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস ১০ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে নিচের চিঠিটি দেনঃ আপনি জানেন যে, গ্রামীণ ও শহরের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করেন যাঁরা, সেই আশাকর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীরা তাঁদের ন্যায়সঙ্গত দাবিগুলি নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন। তাঁদের …

Read More »

আরাবল্লীর ঘটনা আবার দেখাল শাসককুল দেশ ও দেশবাসীর ভবিষ্যৎ নিয়ে আদৌ ভাবে না

আরাবল্লী পর্বতমালাকে পরিকল্পিত ভাবে ধবংস করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ও ক্ষতিগ্রস্ত আদিবাসী জনগণের বিক্ষোভ-আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে ২৪ ডিসেম্বর এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এক বিবৃতিতে বলেন, সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের নেতৃত্বাধীন এক কমিটির প্রস্তাব অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট …

Read More »

শুনানিতে হয়রানি অত্যাচারের পর্যায়ে এসইউসিআই (কমিউনিস্ট)

দলের পশ্চিবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে বিক্ষোভ ও ডেপুটেশন এবং ১৭ ডিসেম্বর দেওয়া স্মারকলিপিতে আমাদের দলের তরফ থেকে সাধারণ মানুষের হয়রানির যে আশঙ্কা সিইও-র কাছে আগেই ব্যক্ত করা হয়েছিল, আজ তার বাস্তব রূপ প্রত্যক্ষ করছি। শুনানির নামে সাধারণ …

Read More »

বার বার ট্রেন ভাড়া বাড়ানো নিন্দনীয় –এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্মীসংখ্যা বৃদ্ধির যুক্তিহীন অজুহাতে ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বার, রেলের সাধারণ ও শীতাতপ নিয়ন্ত্রিত– সমস্ত শ্রেণির ভাড়া ২৬ ডিসেম্বর থেকে নির্বিচারে এবং একতরফা ভাবে বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমে ট্রেন ভাড়া বৃদ্ধি …

Read More »

মাধ্যমিক পরীক্ষার সময় এসআইআর-এর শুনানি প্রতিবাদ এআইডিএসও-র

আসন্ন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসআইআর-এর শুনানির পরিকল্পনার বিরোধিতা করে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ১৯ ডিসেম্বর এক প্রেস বিবৃতিতে বলেন, রাজ্যে এসআইআর-এর জন্য ইতিমধ্যেই স্কুলের পঠনপাঠন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর-এর শুনানি হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক শুরু হচ্ছে। রাজ্যে …

Read More »

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদী শাসকরা ক্ষুদ্র দেশ ভেনেজুয়েলাকে বৃহত্তম নৌবহর দিয়ে ঘিরে ফেলেছে। তারা ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং দেশের …

Read More »