Breaking News

বাণিজ্যিক রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধিঃ তীব্র প্রতিবাদ এসইউসিআই(সি)-র

বাণিজ্যিক কাজে ব্যবহার্য রান্নার গ্যাস ও জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা করে এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২ এপ্রিল এক বিবৃতিতে বলেন,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাতার দামবৃদ্ধির হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার পরিবর্তে কেন্দ্রের বিজেপি সরকার মাত্র ২৫ দিনের ব্যবধানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১৮ টাকা বাড়িয়ে দিল। ১ এপ্রিল থেকে সিলিন্ডার পিছু বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হল ২ হাজার ২০৮ টাকা। এর মাত্র ২৫ দিন আগে বিজেপি সরকার গৃহস্থদের ব্যবহার্য রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৬০ টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১১৪.৫০ টাকা বাড়িয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকার ৯০০টি ওষুধের দামও বাড়িয়েছে যা প্রায় সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই বিপর্যস্ত জনসাধারণের ওপর আবার একটি কঠিন আঘাত। এই ঘটনা কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী চরিত্রকে আরও একবার প্রকট করল।

কমরেড প্রভাস ঘোষ সরকারকে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারে বাধ্য করতে জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।