Breaking News

সঙ্কটে জেরবার জনগণের ওপর গ্যাসের দামবৃদ্ধির নতুন বোঝা

পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস ও দুধ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই(সি)-র ডাকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে বিক্ষোভ মিছিল। ৩১ মে

গ্যাসের দাম দ্বিতীয় দফায় ২৯ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৭ জুন এক বিবৃতিতে বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারি ও ছাঁটাইয়ের আক্রমণে জনজীবন যখন চরম বিপর্যস্ত তখন আবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি আর একটা ভয়াবহ আক্রমণ। এ ভাবেই বিজেপি পরিচালিত সরকার সদ্যসমাপ্ত নির্বাচনের পর দেশের জনগণকে একটার পর একটা ‘উপহার’ দিয়ে যাচ্ছেন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি।