Breaking News

খবর

পহেলগামের পর দিল্লি মৃত্যুমিছিলের শেষ কোথায়

পহেলগামের পর আবার লাল কেল্লা। পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর খোদ রাজধানী দিল্লির লাল কেল্লার সামনে তীব্র বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হল। গত ১০ নভেম্বর সন্ধ্যায় লাল কেল্লার সামনে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। সরকারি ঘোষণা অনুযায়ী বিস্ফোরণে ৯ জন নাগরিকের মৃত্যু হয়। …

Read More »

নভেম্বর বিপ্লবের লক্ষ্য সর্বপ্রকার শোষণের অবসান – জে ভি স্ট্যালিন

নভেম্বর বিপ্লবকে (রুশ পুরনো ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর বিপ্লব) নিছক ‘জাতীয় সীমার মধ্যে আবদ্ধ’ একটি বিপ্লব মনে করা ঠিক নয়। নভেম্বর বিপ্লব মূলত বিশ্ববিপ্লব। এর তাৎপর্য আন্তর্জাতিক। কারণ এই বিপ্লবের মধ্যে রয়েছে মানব-ইতিহাসের এক বৈপ্লবিক পালাবদলের, পুরনো পুঁজিবাদী ব্যবস্থা থেকে নতুন সমাজতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের সূচনা। অতীতে যে সব বিপ্লব ঘটেছে, তা …

Read More »

পাঠ্যবই থেকে সিনেমাঃ ইতিহাসের অবাধ বিকৃতি হিন্দুত্ববাদীদের

ভারতের প্রেক্ষাগৃহগুলিতে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি এবং কিছুদিন পরেই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল মারাঠা শাসক ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির জীবন নির্মিত ছবি ‘ছাভা’। সিনেমাটি দেখার পর খুবই আশঙ্কা ও দুঃখ হয়, কারণ একটি স্বাধীন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশে ইতিহাসকে যে ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিকৃত করে সিনেমার আকারে সম্প্রচার …

Read More »

পূর্ব মেদিনীপুর জেলা যুব উৎসব

এ আই ডি ওয়াই ও-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে ৮-৯ নভেম্বর জেলা যুব উৎসব অনুষ্ঠিত হয় তমলুকের বল্লুক বীণাপাণি গার্লস হাইস্কুল মাঠে। রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল। শহিদ বেদিতে মাল্যদান করেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর জেলা কমিটির সদস্য অরুণ জানা, এআইডিওয়াইও-র জেলা সভাপতি …

Read More »

স্বাস্থ্য ব্যবসায়ীদের মুনাফা-লালসা থেকে রেহাই নেই সাধারণ মানুষের

সরকারি চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা পেতে সমস্যার মুখোমুখি হয়ে কেউ কেউ বলেন, বেসরকারিকরণ হলে বোধহয় সমস্যা হত না। তাঁদের ধারণা, বেসরকারি ক্ষেত্রে সহজেই পরিষেবা পাওয়া যায়। বাস্তবটা কী? সরকারি ক্ষেত্রে সরকার জনসাধারণকে চিকিৎসা পরিষেবা দিতে দায়বদ্ধ। বেসরকারি ক্ষেত্রে বিপুল ব্যয় করেও সাধারণ মানুষ কি প্রয়োজন মতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে? যদিও সরকারি …

Read More »

বাঙ্গালোরে টানেল রোড প্রকল্প বাতিলের দাবি এসইউসিআই(সি)-র

বিশেষজ্ঞদের এবং জনসাধারণের বিরোধিতা সত্ত্বেও কর্ণাটকের কংগ্রেস সরকার বাঙ্গালোরে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে টানেল রোড প্রকল্প করছে। এর তীব্র নিন্দা করেছে এসইউসিআই(সি) বাঙ্গালোর জেলা কমিটি। তাঁদের বক্তব্য, সমস্যা সমাধানের পরিবর্তে এই প্রকল্প জনসাধারণের অর্থ নয়ছয়ের পাশাপাশি শহরটিকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সরকার বলছে, এই সুড়ঙ্গ পথ ট্রাফিক জ্যাম থেকে …

Read More »

ধর্ষকের গ্রেপ্তারির দাবিতে মিছিল বালাসনে

দার্জিলিং-এর শিলিগুড়ি সংলগ্ন বালাসন এলাকায় ২২ সেপ্টেম্বর ৪২ বছরের এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে ৬২ বছরের এক সাধু। অভিযোগ, ইসকনের সাথে দুষ্কৃতীর যোগাযোগ রয়েছে। পরিবারের লোকজন প্রথমে বিজেপির মহিলা শাখার সাথে যোগাযোগ করেন। তাঁরা টালবাহানা করে দুই পরিবারের মধ্যে মীমাংসা করে নেওয়ার কথা বলে। নির্যাতিতা মহিলার পরিবার তা মেনে নিতে …

Read More »

পাঠকের মতামতঃ এস আই আর-এর নামে হয়রানি

৪ নভেম্বর এসআইআর-এর প্রথম দিনেই দুপুর বেলায় বাড়িতে কলিংবেলের শব্দ পেলাম। দরজা খুলে দেখি হাসি হাসি মুখ নিয়ে বিএলও মহাশয়া বিএলএদের সঙ্গে নিয়ে ‘এনুমারেশন ফর্ম’ হাতে দাঁড়িয়ে আছেন। দুটি এনুমারেশান ফর্ম হাতে দিয়ে বললেন, এটা পূরণ করে দিতে হবে। ফর্ম দুটি দেখে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ২০০২-এর ভোটার লিস্ট এনেছেন …

Read More »

ব্যাঙ্ক সংযুক্তিকরণে লাভ ধনকুবের গোষ্ঠীগুলিরই

এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১১ নভেম্বর এক বিবৃতিতে বলেন, অল্প কয়েকটি শক্তিশালী ব্যাঙ্ক গড়ে তোলার অজুহাতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করার যে পদক্ষেপ নিয়েছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। তলিয়ে দেখলে স্পষ্ট হবে যে, এই ধরনের যুক্ত ব্যাঙ্কগুলির শেয়ার বহুজাতিক সংস্থার পাশাপাশি …

Read More »

সংযুক্তির নামে ব্যাঙ্ক বেসরকারিকরণ জনস্বার্থের ক্ষতি করবে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে বুঝতে অসুবিধা হয় না যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণে সরকার সংকল্পবদ্ধ। তাঁর মতে, ‘ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্তকরণ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সেগুলি বেসরকারি হাতে গেলে সমাজের সকলকে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে উন্নয়নে শামিল করা যাবে না, এই ধারণাও ভুল’ (আনন্দবাজার পত্রিকা, ৭/১১/২০২৫)। এখানে যে প্রশ্নটি …

Read More »