Breaking News

পূর্ব মেদিনীপুর জেলা যুব উৎসব

এ আই ডি ওয়াই ও-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে ৮-৯ নভেম্বর জেলা যুব উৎসব অনুষ্ঠিত হয় তমলুকের বল্লুক বীণাপাণি গার্লস হাইস্কুল মাঠে। রক্তপতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল। শহিদ বেদিতে মাল্যদান করেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর জেলা কমিটির সদস্য অরুণ জানা, এআইডিওয়াইও-র জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি, জেলা সম্পাদক আশীষ দোলুই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভলিবল, মিনি ফুটবল, তাৎক্ষণিক বত্ক্তৃতা, একাঙ্ক নাটক, রোডরেস, স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা হয়। ৮ দলীয় মিনি ফুটবলে চ্যাম্পিয়ন হয় নন্দীগ্রামের বিদ্যাসাগর স্মরণ সমিতির টিম। ১২ দলীয় ভলিবলে চ্যাম্পিয়ন হয় ময়না ভলিবল অ্যাকাডেমি। যুব উৎসব উপলক্ষে নোনাকুড়ি শহিদ ভগৎ সিং ভবনে আলোচনা শিবির হয়। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নভেন্দু পাল। রোড রেস প্রতিযোগিতায় শতাধিক যুবক যুবতীর অংশগ্রহণ এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। যুব উৎসবে চার শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।