Breaking News

খবর

জ্ঞানার্জন না করে সাম্যবাদী হওয়া যায় না — ভি আই লেনিন

মানব সমাজ যে জ্ঞান সম্পদ আহরণ করেছে, তা আয়ত্ত না করেই সাম্যবাদী হওয়া যায়– এমন সিদ্ধান্ত নিয়ে চলার অর্থ মহা ভুলের খপ্পরে পড়া। যে সম্মিলিত জ্ঞানের ফসল সাম্যবাদ, তাকে আয়ত্ত না করে কেবলমাত্র সাম্যবাদী স্লোগান ও সাম্যবাদী বিজ্ঞানের সিদ্ধান্তসমূহ শেখাই যথেষ্ট– এই রকম ভাবলে ভুল হবে। মানব জাতির জ্ঞানভাণ্ডারকে একত্রিত …

Read More »

ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি! সাধারণ মানুষের কী এল গেল

এ রকম একটা বিরাট ‘সুখবর’ যা দেওয়ার কথা ছিল স্বয়ং প্রধানমন্ত্রীর, অথচ দিলেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম। নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের তিনি জানালেন, জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত আইএমএফ-এর ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক অনুযায়ী …

Read More »

বন্যা-ভাঙন-খরা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মেচেদায় সারা বাংলা কনভেনশন

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কয়েকটি জেলা খরা-কবলিত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা প্রভৃতি কয়েকটি জেলা বন্যা-কবলিত। আবার মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর সহ কয়েকটি জেলার বিরাট অংশ ভাঙনের কবলে পড়ে ফি বছর সর্বস্বান্ত হন হাজার হাজার মানুষ। এই সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে ৩১ মে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার বিদ্যাসাগর …

Read More »

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের দাবিতে মিছিল

এসইউসিআই(সি)-র পক্ষ থেকে ২৭ মে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে সমস্ত ওষুধ সরবরাহ, হাসপাতালে এমআরআই মেশিন ও অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, দালাল চক্র বন্ধ, আইসিইউ সহ বেড সংখ্যা বৃদ্ধি, আউটডোর চত্বরে পানীয় জল, বাথরুম সহ ১৭ দফা দাবিতে হাসপাতালে সুপারিনটেনডেন্টের দফতরে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য …

Read More »

এআইডিওয়াইও-র মালদা জেলা সম্মেলন

যুব আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলতে ৩১ মে মালদা জেলা প্রথম যুব সম্মেলন অনুষ্ঠিত হয় কৃষ্ণপল্লীতে। উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-র রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুশান্ত ঢালী। নেতৃবৃন্দ বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চলছে চূড়ান্ত দুর্নীতি। সীমাহীন দুর্নীতির ফলে রাজ্যের প্রায় ২৬ …

Read More »

মোটরভ্যান চালকদের রাজ্য পরিবহণ দপ্তর অভিযান

মোটরভ্যান তুলে দেওয়ার চক্রান্ত রুখতে এবং চালকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধ, লাইসেন্স, পরিবহণ শ্রমিকের স্বীকৃতি সহ ছয় দফা দাবিতে ২৮ মে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে হাজার হাজার চালকের পরিবহণ দপ্তরে বিক্ষোভ অভিযান হয়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ৫ হাজারেরও বেশি মোটরভ্যান চালকের সুসজ্জিত, স্লোগানে মুখরিত দৃপ্ত …

Read More »

শহিদ কমরেড আব্দুল ওদুদ স্মরণে সভা

১৯৯৮ সালের ২৯ মে সিপিএম আশ্রিত ঘাতকবাহিনী নৃশংস পাশবিকতায় প্রকাশ্য দিবালোকে নদিয়ার বারুইপাড়া বাজারে সেক্টর অফিসে আলোচনার নামে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে এস ইউ সি আই (সি) দলের অবিভক্ত নদিয়া জেলা কমিটির সদস্য, বিশিষ্ট জননেতা ও শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা কমরেড আব্দুল ওদুদকে। অন্যান্য বছরের মতো এবারেও ২৯ মে …

Read More »

ব্যাঙ্ককর্মীকে কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ

আইডিবিআই ব্যাঙ্কের বাঁকুড়া জেলার জীবনপুর শাখার জনৈক আর্মড গার্ডকে গত বছরের ৩ অক্টোবর থেকে ব্রাঞ্চ অফিসে কাজ করতে দিচ্ছেন না সেখানকার ব্রাঞ্চ ম্যানেজার। এ ব্যাপারে ৭ মাস ধরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে নানা আলাপ-আলোচনা করেও ফল না হওয়ায় ৮ মে এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভে প্রায় ৩০ …

Read More »

বিড়ি শ্রমিকদের পাশে রোকেয়া নারী উন্নয়ন সমিতি

২৮ এপ্রিল রোকেয়া নারী উন্নয়ন সমিতি ও নারী দিবস উদযাপন মঞ্চের উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর রোকেয়া ভবনে মহিলা বিড়ি শ্রমিকদের মালিকদের দ্বারা বিভিন্ন ধরনের বঞ্চনার কথা শুনতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচার্য। মুর্শিদাবাদের ৮টি ব্লক থেকে শ্রমিকরা তাঁদের বঞ্চনার কথা জানাতে আসেন। শ্রমিকরা অভিযোগ করেন, মালিকরা বিড়ির কার্ড বন্ধ করে …

Read More »

এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্মেলন

২৭ মে আসামে এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, শূন্যপদে নিয়োগ, মদ-ড্রাগ, অশ্লীলতা সহ ঘৃণ্য সাম্প্রদায়িক বিদ্বেষ বন্ধ করার দাবিকে সামনে রেখে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর, …

Read More »