Breaking News

খবর

মনগড়া ধারণা, সংকীর্ণতাবাদ ও গতানুগতিকতা বর্জন করতে হবেঃ মাও সে-তুং

‘‘সমস্ত সঙ্কীর্ণতাবাদী ধ্যানধারণাই মনগড়া ও কল্পনাপ্রসূত। বিপ্লবের যথার্থ প্রয়োজনের সঙ্গে তা সম্পূর্ণ সঙ্গতিহীন। কাজের সঙ্কীর্ণতাবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং বাস্তববর্জিত মনগড়া ধ্যানধারণার বিরুদ্ধে সংগ্রাম একই সঙ্গে পরিচালনা করতে হবে। … মনগড়া ধ্যানধারণাকে প্রতিহত করতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদ ও দ্বন্দ্বতত্ত্বের প্রচার ও অনুশীলন করতে হবে। আমাদের পার্টিতে এমন অনেক কমরেড আছেন …

Read More »

ধানের এমএসপি কিলো প্রতি ৫৯ পয়সা বৃদ্ধি কৃষকদের প্রতি বিদ্রুপ — এআইকেকেএমএস

কেন্দ্রীয় সরকার আগামী খরিফ মরশুমে ধানের এমএসপি বৃদ্ধি করেছে কেজি প্রতি মাত্র ৫৯ পয়সা। এর প্রতিবাদে এআইকেকেএমএস-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস ৯ জুন এক বিবৃতিতে বলেন, ফসলের এমএসপির প্রশ্নে কৃষকদের বক্তব্য, ২০০৪ সালে সরকার নিযুক্ত ডঃ স্বামীনাথন কমিশন এমএসপি নির্ধারণের যে সুপারিশ করেছিলেন, তা অতীতে কংগ্রেস সরকারের মতো বিজেপি …

Read More »

সরকারি শিক্ষাব্যবস্থা বাঁচানোর দাবিতে আন্দোলনের ডাক এআইডিএসও-র

৫ জুন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় সংগঠনের রাজ্য অফিসে এক সাংবাদিক সম্মেলনে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নিচের কর্মসূচিগুলি ঘোষণা করেছেনঃ যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি দিতে, যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সর্বোপরি সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা …

Read More »

দেশ জুড়ে ক্রমশ বাড়ছে কিশোর অপরাধ

এ বছরের মাধ্যমিক পরীক্ষা চলছে উত্তর কলকাতার একটি স্কুলে। বাথরুমের কাছ থেকে হঠাৎ ভেসে এল চিৎকার। সবাই ছুটে গিয়ে দেখলেন, দুই ছাত্রের তুমুল ঝগড়া। শুধু গালিগালাজ, হাতাহাতিতে ঝগড়া শেষ হয়নি, একজন প্রবল রাগে সামনে পড়ে থাকা ভাঙা টিনের কৌটো তুলে ছুঁড়ে মেরেছে আরেক জনের মুখে, রক্তারক্তি কাণ্ড। পুলিশ, ফার্স্ট এইড, …

Read More »

কমসোমলের রাজ্য শিক্ষাশিবির ঘাটশিলায়

উন্নত চরিত্রের মাধুর্যে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার শপথ নিয়ে ৩০ মে-১ জুন সম্পন্ন হল দলের কিশোর বাহিনী কমসোমলের রাজ্য শিক্ষাশিবির। ঝাড়খণ্ডের ঘাটশিলায় অবস্থিত মার্কসবাদ-লেলিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা অধ্যয়ন কেন্দে্র সংগঠিত এই শিবির পরিচালনা করেন এসইউসিআই(সি)-র পলিটবুরো সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। প্রায় দু’মাস ধরে ২৯টি জেলার তিন …

Read More »

ধর্ষণ ও খুনের প্রতিবাদে ওড়িশায় বিক্ষোভ সমাবেশ

ওড়িশার অনগুলে এক তরুণীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে ২ জুন অনুষ্ঠিত হল এক বিশাল বিক্ষোভ সমাবেশ। দুষ্কৃতীদের কঠিন শাস্তির পাশাপাশি উপস্থিত জনতা দাবি তোলে, মদ, মাদক ও অশ্লীলতা দূর করতে হবে। প্রধান অতিথি ছিলেন ওড়িশার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরীর কন্যা প্রখ্যাত সমাজকর্মী কৃষ্ণা মহান্তি। প্রধান বক্তা ছিলেন এআইএমএসএস-র …

Read More »

সুন্দরবন এলাকায় মজবুত স্থায়ী বাঁধের দাবি

দক্ষিণ ২৪ পরগণা জেলা এসইউসিআই(সি)-র নেতৃত্বে এলাকায় নদীবাঁধের ভাঙন রোধ, দুর্বল বাঁধগুলি রক্ষা করা সহ নানা দাবিতে ৫ জুন রায়দিঘি কাছারি মোড় ইরিগেশন ক্যাম্পাসে রায়দিঘি-কুলতলি-কুয়েমারী ইরিগেশন এসডিও দপ্তরে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান। দাবিপত্র জমা দেওয়া হয়। এ দিন এলাকার কয়েকশো বাসিন্দা ব্রিজমুখ থেকে মিছিল করে রায়দিঘি ব্রিজ ও গোলপার্ক হয়ে …

Read More »

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের হাওড়া জেলা সম্মেলন

হাওড়ার আন্দুলে ৬ জুন অনুষ্ঠিত হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের নবম হাওড়া সদর জেলা সম্মেলন। প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথা ও চতুর্থ শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের দাবিতে আয়োজিত এই সম্মেলনে ২৮টি প্রাথমিক বৃত্তি পরীক্ষাকেন্দ্র থেকে ৬৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ …

Read More »

পাঠকের মতামতঃ মৃত্যু-উল্লাস!

প্রিয় টিমের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ অনুষ্ঠানে এসেছিল অগণিত মানুষ। এসেছিল বললে ঠিক বলা হবে না, তাদের টেনে আনা হয়েছিল। একটি টিমের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার খবর এমন ভারে প্রচার করা হয়েছিল যেন ভারত প্রথম ফুটবল বিশ্বকাপ জিতে ফিরেছে! মানুষও প্রচারের এই জোয়ারে গা ভাসিয়ে পেতে রাখা মৃত্যুফাঁদে পা দিয়েছিল। কিন্তু সেই …

Read More »

গিগ শ্রমিকদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকেই করতে হবে

গিগ শ্রমিক– কথাটা কয়েক বছর আগেও শোনা যায়নি। লকডাউনের পর থেকে গিগ শ্রমিকদের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে। একদিকে শ্রমিকদের জন্য রাষ্ট্রের সামাজিক দায়িত্ব ঝেড়ে ফেলা, অন্য দিকে পুঁজি-মালিকদের তীব্র মুনাফা-লালসা তৈরি করেছে এই গিগ শ্রমিকদের। তৈরি খাবার থেকে জামাকাপড়, ইলেকট্রনিক্স জিনিসপত্র, ওষুধ সহ প্রায় সব রকমের পণ্য ক্রেতাদের …

Read More »