
গত ২২ ডিসেম্বর হাওড়ায় ডোমজুড়ের মাকড়দহতে ছ’বছরের এক শিশুকন্যা ধর্ষিত হয়। এই ঘটনায় এলাকায় প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। এই বর্বর ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে এআইএমএসএস-এর হাওড়া সদর জেলা কমিটির পক্ষ থেকে ডোমজুড় থানায় বিক্ষোভ দেখান মহিলারা। ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির বিশিষ্ট সদস্য রিতা ঘোষাল। উপস্থিত ছিলেন গৌরী ঘড়ুই, ইতি হাজরা, মিঠু মণ্ডল প্রমুখ।