Breaking News

খবর

আমেদাবাদে প্লেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু গভীর শোক এসইউসিআই(সি)-র

আমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় ২৫০ জন মানুষের মৃত্যুতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৩ জুন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, রেলের মতোই বিমানচালনা ক্ষেত্রটিও রক্ষণাবেক্ষণের অভাব ও অবহেলার কারণে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। তিনি এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের …

Read More »

সুরক্ষার দাবিতে পরিযায়ী শ্রমিকদের মিছিল

ভিন রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা, রেজিস্ট্রেশন ও সরকারি পরিচয়পত্র, দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু একজনের চাকরি ও ২০ লক্ষ টাকা অনুদান এবং আহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, ওয়েলফেয়ার বোর্ডে পরিযায়ী শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব রাখা সহ ৮ দফা দাবিতে ১০ জুন এআইইউটিইউসি অনুমোদিত অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স …

Read More »

সিকিমে ব্যাঙ্ককর্মচারীদের সভা

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের উদ্যোগে সম্প্রতি সিকিমের সিংটামে অনুষ্ঠিত হল ব্যাঙ্ক কর্মচারীদের সাধারণ সভা। উপস্থিত হয়েছিলেন ওই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের কর্মচারীরা। ৯ জুলাই দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কয়েকটি স্বতন্ত্র জাতীয় ফেডারেশন দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার যে আহ্বান জানিয়েছে তার তাৎপর্য ব্যাখ্যা করে সেই ধর্মঘটকে ব্যাঙ্ক কর্মচারীদের …

Read More »

আদিবাসী আশ্রম হোস্টেল কর্মচারীদের দাবি নিয়ে কমিশনারকে ডেপুটেশন

রাজ্যের সমস্ত আদিবাসী আশ্রম হোস্টেলে সুইপার-রাঁধুনি ও হেল্পার পদে কর্মরত কর্মচারীদের দাবি নিয়ে ১৩ জুন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ও রুরাল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেটের কমিশনারের কাছে দাবিপত্র পেশ করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে শতাধিক কর্মী …

Read More »

পরিবেশ দূষণ প্রতিরোধে মিছিল মেছেদায়

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব মেদিনীপুরের মেছেদায় ক্ষুদিরাম পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে সচেতনতা মিছিল করে মেছেদা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি। মেছেদায় পৌর প্রশাসনের অবহেলায় জঞ্জালের স্তূপ ভয়াবহ রূপ নিচ্ছে। অন্য দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই দূষণে পরিবেশের ক্ষতি হচ্ছে। এ দিনের শোভাযাত্রায় শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। …

Read More »

পাঠকের মতামতঃ জাল নোট বন্ধে চাই সঠিক পদ্ধতি

সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয়েছে, গত এক বছরে ৫০০ টাকার জাল নোট ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এই হিসেব শুধুমাত্র এক বছরে যে পরিমাণ জালনোট বাজেয়াপ্ত হয়েছে তার পরিসংখ্যান। ধরাছোঁয়ার বাইরে আরও যে বিপুল পরিমাণ জাল নোট রয়েছে তার হিসেব এই পরিসংখ্যানে নেই। তা হলে ২০০০ টাকার নোটের মতো ৫০০ …

Read More »

পাঠকের মতামতঃ নারী ক্ষমতায়নের ফাঁপা বুলি

 ‘নারীশক্তি কি ইয়ে উর্জা হি হামারে প্রাণবায়ু হ্যায়’ অর্থাৎ নারীর এই জীবনদায়ী শক্তিই আমাদের বেঁচে থাকার রসদ। মোবাইলের রেডিও থেকে বাক্যটা শুনে মনটা ভরে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯৯তম ‘মন কি বাত’-এ উইমেন এমপাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন নিয়ে বলতে গিয়ে এই সুন্দর বিবরণটি দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন নিয়ে রাস্তাঘাটেও কম আলোচনা …

Read More »

পাঠকের মতামতঃ বামপন্থী আন্দোলনে দুটো ধারা

এখন বামপন্থী আন্দোলনের দুটো ধারা পরিষ্কার হয়ে গেছে। একটা এস ইউ সি আই (সি)-র নেতৃত্বে জনগণকে নিয়ে আপসহীন লড়াইয়ের ধারা। এটাতে প্রচার কম, সাফল্যও সবসময়ে চটজলদি হয় না। কিন্তু রাষ্টে্রর বিরুদ্ধে লড়াইয়ের এই পথে সততা আছে, লড়াকু চরিত্র গঠনের সম্ভাবনা আছে, যা ভবিষ্যতের বড় লড়াইয়ের বীজ হিসেবে রক্ষিত থাকবে। অপর …

Read More »

পাঠকের মতামতঃ গণদাবী শত্রু-মিত্র চেনাচ্ছে

গণদাবীতে ‘শাসক দলের রাজনীতির কাছে বিরোধীদের নির্লজ্জ আত্মসমর্পণ’ শীর্ষক লেখাটি (৭৭ বর্ষ ৪৪ সংখ্যা) খুবই ভাল হয়েছে। বিগত কয়েকটি সংখ্যা ধরে বিশেষত পহেলগাঁও ঘটনার পর ভারত ও পাকিস্তানের কৃত্রিম যুদ্ধের মহড়া এবং তাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে মুসলিম বিদ্বেষ সৃষ্টি এবং সর্বোপরি সংসদীয় বিরোধী দলগুলির দেশপ্রেমিক সাজতে শাসক দলের কাছে …

Read More »

স্মার্ট মিটার রুখতে দেশ জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ চলছে

বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ হলেও বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সারা দেশে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এলপিএসসি (জরিমানা) মকুব, অন্যায় …

Read More »