উত্তরপ্রদেশের বিদ্যালয় শিক্ষার ডিরেক্টর জেনারেল কাঞ্চন ভার্মা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজ্যের ১ লাখ ৩২ হাজার সরকারি স্কুলের মধ্যে ১০,৭৮৪টি প্রাইমারি স্কুল অন্য স্কুলের সঙ্গে মিশে যাচ্ছে। কেন এতগুলি স্কুলের বিলুপ্তি? মূলত ছাত্রসংখ্যা কমে যাওয়া এবং দুর্বল পরিকাঠামোর জন্যই এই স্কুলগুলিকে নিকটতম বড় স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বলে …
Read More »শুল্কযুদ্ধ সাম্রাজ্যবাদী সংকটের পরিণাম
কথা না মানলে ভারতের অর্থনীতিকে একেবারে ‘ধ্বংস’ করে দেবেন বলে হুমকি দিয়েছেন তিনি। না, পাড়ার বখাটে কোনও ছেলের হুমকি এটা নয়, হুমকিদাতা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই দুশ্চিন্তার বিষয় তো নিশ্চয়ই। সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরো-তে অনুষ্ঠিত হয়েছে ব্রিকস সম্মেলন। সম্মেলন চলাকালীনই ট্রাম্পের হুমকি-ঘোষণা মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত …
Read More »ইজরায়েলকে ভারতের সামরিক সাহায্যের তীব্র নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, জায়নবাদী ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহায়তার সম্পর্ক, যা আগে থেকেই শক্তিশালী ছিল, তা আরও জোরদার করার যে সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। বিশ্বজনমত এবং সভ্যতার সমস্ত রীতিনীতি অগ্রাহ্য করে …
Read More »সরকারি অবহেলাতেই স্কুল বাড়ি ভেঙে ছাত্র মৃত্যু রাজস্থানে
রাজস্থানে একটি সরকারি স্কুল বাড়ি ভেঙে ৭টি শিশুর মৃত্যু ও বেশ কয়েক জনের আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক জ্ঞাপন করে এআইডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড শিবাশিস প্রহরাজ ২৭ জুলাই এক বিবৃতিতে বলেন, এই ঘটনা সরকারি শিক্ষাব্যবস্থার প্রতি রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের অপরাধজনক অবহেলা ও তাদের অপদার্থতার কারণে ঘটেছে। সারা …
Read More »বাঙালি অস্মিতার নকল লড়াই
প্রধানমন্ত্রী এ রাজ্যে এর আগে অনেক সভা করেছেন। কখনও তাঁর মুখে ‘বাঙালি অস্মিতা’র কথা শোনা যায়নি। ১৮ জুলাই দুর্গাপুরের প্রাক-নির্বাচনী সভায় তিনি হঠাৎ বাঙালি অস্মিতার কথা তুললেন কেন? শুধু তাতেই তিনি ক্ষান্ত হননি। বলেছেন, ‘বিজেপির কাছে বাঙালি অস্মিতাই সবার উপরে।’ এবং তা এতখানিই উপরে যে, বাঙালি অস্মিতার বিরুদ্ধে কোনও রকম …
Read More »সংবিধানে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ যোগ — কংগ্রেসের কৌশল, বিজেপির বিড়ম্বনা
সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি বাদ দেওয়ার পক্ষে কিছুদিন ধরে সওয়াল করছেন আরএসএস এবং বিজেপি নেতারা। আরএসএস-এর সাধারণ সম্পাদকের পর বিজেপি নেতা তথা উপরাষ্ট্রপতিও ভারতের সংবিধান থেকে শব্দ দুটি বাদ দেওয়ার জন্য জোর সওয়াল করেছেন। বোঝা যায় এই শব্দ দুটিতে আরএসএস-বিজেপির ঘোর আপত্তি। কিন্তু কেন? এ সম্পর্কে …
Read More »নেসেসিটির যথার্থ উপলব্ধি কী? — শিবদাস ঘোষ
নেসেসিটির যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারা এবং পেরে সচেতনভাবে সেই অনুযায়ী ক্রিয়া করতে পারার নামই ফ্রিডম অর্জন করা। যখন সেই প্রক্রিয়াটা বুঝে সেই প্রক্রিয়াতে সচেতন ভাবে আমি ক্রিয়া করি এবং সংগ্রাম করি– তখনই আমি ফ্রিডম অর্জন করার জন্য সংগ্রাম করছি বলা চলে। তার আগে পর্যন্ত আমার ফ্রিডম সম্পর্কে ধারণা হল …
Read More »নেতাদের তরজা, ১০০ দিনের কাজটুকুও হাতছাড়া পশ্চিমবঙ্গে
দক্ষিণ ২৪ পরগণার আরতি মণ্ডল ৫৫ বছর বয়সে কাজের খোঁজে তামিলনাড়ুর উদ্দেশে ট্রেনে চেপে বসলেন। স্বামী অসুস্থ, পরিবারের হাল ধরতে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য ভিনরাজ্যে পাড়ি দিলেন স্বজন-প্রতিবেশীদের ছেড়ে। বাড়ি ছেড়ে এতদূর কেন? উত্তর এল, এখানে কাজ কই? আগে যদিও ১০০ দিনের কাজে কিছু টাকা পেতাম, এখন তাও নেই। …
Read More »‘আমরা গণহত্যাকারীদের দোসর হব না’ বলছেন ইউরোপের পরিবহণ শ্রমিকরা
গাজায় ইজরায়েলের লাগাতার নির্মম গণহত্যার বিরুদ্ধে যখন বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রই নিশ্চুপ, তখন প্রতিবাদে রুখে দাঁড়িয়েছেন ইউরোপের পরিবহণ শ্রমিকরা। অতি সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমানবন্দর-কর্মীরা ইজরায়েলে সামরিক পণ্যবাহী বিমান পাঠাতে অস্বীকার করেছেন। দুটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে প্রতিবাদরত শ্রমিক-কর্মচারীরা বলেছেন, ‘ইজরায়েলে সামরিক পণ্য পরিবহণ করে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে গাজার ওপর …
Read More »আসামে বাংলাভাষীদের উচ্ছেদ বিজেপি সরকারের — এসইউসিআই(সি)-র প্রতিবাদ
আসামের বিজেপি সরকার সরকারি জমি দখলমুক্ত করার নামে, সেখানে বহু বছর ধরে বসবাসরত হতদরিদ্র, অসহায়, ভূমিহীন মানুষকে, বিকল্প পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করে উচ্ছেদ করছে। এটা করতে গিয়ে বিষাক্ত জাতিবিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষের জন্ম দিয়ে যারা নিশ্চিত রূপে ভারতীয় নাগরিক এবং যারা এনআরসি-র অন্তর্ভুক্ত তাদের নির্বিচারে উচ্ছেদ করছে। জায়গায় জায়গায় উদ্বাস্তু …
Read More »