Breaking News

খবর

চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ

চাকরিহারা যোগ্য-শিক্ষক সুবল সরেনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। ১৬ আগস্ট তিনি এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি এবং বিচারব্যবস্থার অমানবিক রায়ের পরিণতিতেই আরও একজন যোগ্য শিক্ষকের প্রাণ গেল। পশ্চিম মেদিনীপুরের শিক্ষক সুবল সরেন গত কয়েক মাস ধরে …

Read More »

অভয়ার বাবা-মার উপর পুলিশি হামলাকে বর্বরতা বলল এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, আজ নবান্ন অভিযানে অভয়ার শোকার্ত বাবা-মাকে রাজ্য সরকারের পুলিশ যে ভাবে লাঠিপেটা করেছে, আমরা সেই বর্বরতার তীব্র নিন্দা করছি। সাথে সাথে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জেরও নিন্দা করছি।

Read More »

অভয়ার নৃশংস হত্যার এক বছরঃ মশাল হাতে আওয়াজ উঠল, ‘আমরা রাজপথ ছাড়ি নাই’

৮ আগস্ট রাত ৯টা। কলেজ স্কোয়ারের সামনের নিষ্প্রভ স্ট্রিট লাইটগুলোর নিচে জ্বলে উঠল শত শত মশাল। এক বছর আগে শুরু হওয়া অভয়া আন্দোলনের জেগে থাকা উত্তাপ হাজারো বুকে জমে জমে যেন রূপ নিল অগ্নিশিখার। মিছিল যখন কলেজ স্কোয়ার থেকে শুরু হল, মনে হল সবার মনে জেগে উঠল এক বছর পিছনের …

Read More »

মোদিজির কৃষক দরদ, রহস্য কী?

প্রধানমন্ত্রী মোদিজি ঘোষণা করেছেন, কৃষকদের স্বার্থ বিপন্ন করে মার্কিন সরকারের সাথে তিনি চুক্তিতে সই করবেন না। করবেন না, কারণ, ট্রাম্প ও মার্কিন বহুজাতিক কোম্পানি ভারতের কৃষি ক্ষেত্রে ঢুকতে চাইছে। আর ঢুকতে পারলে ভারতের কৃষকদের সর্বনাশ হবে। এত বড় সর্বনাশ তিনি দেশের কৃষকদের হতে দিতে পারবেন না। চারিদিকে ধন্য ধন্য রব। …

Read More »

কৃষি-ক্ষুদ্রশিল্প-গৃহস্থে ভর্তুকি নেই, পুজো কমিটিকে ভর্তুকি ৮০ শতাংশ প্রতিবাদ অ্যাবেকার

সম্প্রতি রাজ্য সরকারের পুজো কমিটিগুলোর জন্য বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ভর্তুকি ঘোষণার প্রতিবাদ জানিয়ে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, কৃষিপ্রধান পশ্চিমবঙ্গের কৃষি বিদ্যুতের দাম দেশের মধ্যে সর্বাধিক। তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাবে বিনামূল্যে, কর্নাটকে ১০ কিলোওয়াট পর্যন্ত বিনামূল্যে, হরিয়ানায় ১০ পয়সা প্রতি ইউনিট দামে কৃষি গ্রাহকরা …

Read More »

অস্ত্র প্রদর্শনীর জন্যই যুদ্ধ

অপারেশন ‘সিঁদুর’ চলছে– ভারত পাকিস্তান সীমান্তের উভয় পারে মানুষের উন্মুখ চোখ টিভিতে, এই বুঝি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল! শত শত উড়ন্ত ড্রোনের দিকে চোখ রেখে মানুষ দেশপ্রেমের উ×ত্তেজনায় টগবগ করছে। টিভি অ্যাঙ্কররা গলা ফাটিয়ে প্রতি মুহূর্তে বিশ্লেষণ করে চলেছেন, কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশি উন্নত তা নিয়ে। আপনি তখন ভাবছেন …

Read More »

এ পথই মর্যাদার, এ পথেই মুক্তি

রাজনীতিবিমুখতা আজকের সমাজ-পরিবেশে প্রবল ভাবে আছে এবং নবীন প্রজন্মও তার দ্বারা প্রভাবিত, এ কথা অস্বীকার করা চলে না। কিন্তু অন্ধকারের বুকে জেগে থাকা আলোর রেখার মতো এর বিপরীত ছবিও যে এই সমাজেই আছে, তার সমুজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ৫ আগস্টের কলকাতা। এসইউসিআই(কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের ৫০তম …

Read More »

মোদিজির মুখে হঠাৎ শহিদ ক্ষুদিরাম কেন

মোদিজির মুখে শহিদ ক্ষুদিরামের নাম শোনা গেল ২৭ জুলাই ‘মন কি বাতে’। মোদীজি ওই ভাষণে বলেন, মাত্র ১৮ বছর বয়সে ওই বীর যুবক যে ভাবে হাসতে হাসতে ব্রিটিশের ফাঁসির দড়িতে আত্মাহুতি দিলেন তা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এ রকম অসংখ্য দেশপ্রেমিকের আত্মবলিদানের মধ্যে দিয়েই আমরা ব্রিটিশকে তাড়িয়ে দেশের স্বাধীনতা পেয়েছি। …

Read More »

সংসদে সিঁদুর আলোচনাঃ ব্যর্থতা আড়াল করতে প্রশ্নের উত্তরই দিলেন না প্রধানমন্ত্রী

অনেক টালবাহানার পর বিরোধীদের লাগাতার দাবি মেনে বিজেপি সরকার রাজি হয়েছিল সংসদ অধিবেশনে সিঁদুর অভিযান নিয়ে আলোচনা করতে। কিন্তু কী পাওয়া গেল সেই আলোচনা থেকে? পহেলগাম হামলায় গোয়েন্দা দফতর ব্যর্থ হল কেন, সিঁদুর অভিযানের সাফল্য নিয়ে যখন উচ্ছ্বসিত সরকারি নেতা-মন্ত্রীরা তখন হঠাৎ সংঘাত থেমে যাওয়ার পিছনে আসল রহস্যটা কী, মার্কিন …

Read More »

জুরিখে দ্বিতীয় জিমারওয়ার্ল্ড সম্মেলনে এস ইউ সি আই (কমিউনিস্ট)

‘ফ্যাসিবাদ বিরোধী’ একটি আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হল ১৩ জুলাই ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট অ্যান্টি ফ্যাসিস্ট ইউনাইটেড ফ্রন্ট’-এর উদ্যোগে। এই সংগঠনের কেন্দ্রীয় অফিস জার্মানিতে। ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনাপর্বে মহান লেনিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক প্রথম জিমারওয়ার্ল্ড কনফারেন্স। ওই সম্মেলন থেকে যুদ্ধের চরিত্র বিশ্লেষণ করে বলা হয়েছিল, এটা সাম্রাজ্যবাদী যুদ্ধ। এই …

Read More »